সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের খারাপ পরিষেবা দেওয়ার অভিযোগে টেলিকম রেগুলেটরি অথরিটি ‘ট্রাই’ একাধিক টেলিকম সংস্থাকে মোট ১১ কোটি টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। টেলিকম মন্ত্রী মনোজ সিনহা রাজ্যসভায় এই কথা জানিয়েছেন। সবচেয়ে বেশি জরিমানা হয়েছে এয়ারসেলের।
(Jio-র ধাক্কা, ৩৬ টাকায় ১ জিবি ডেটা দিচ্ছে BSNL)
সিনহা বলেছেন, “কল ড্রপ-সহ একাধিক ইস্যুতে গ্রাহকদের উপযুক্ত পরিষেবা দিতে না পড়ার অভিযোগে কয়েকটি সংস্থার জরিমানা হয়েছে।” তাঁর দেওয়া তথ্য মোতাবেক, এয়ারসেলকে দিতে হবে ৩ কোটি টাকা জরিমানা। যার মধ্যে টু-জি ডেটা পরিষেবায় খামতির জন্য ১.৪৪ কোটি টাকা ও থ্রি-জি ডেটা পরিষেবায় খামতির জন্য ১.৫৬ কোটি টাকা জরিমানা দিতে হবে।
পাশাপাশি, বিএসএনএলের উপরেও ২.২৭ কোটি টাকা জরিমানা লাগু করেছে ট্রাই। উন্নত মানের পরিষেবা দিতে না পারায় রিলায়েন্সকে দিতে হবে ১.৬৪ কোটি টাকা। এছাড়াও ভোডাফোনের বিরুদ্ধে ৮৪ লক্ষ টাকা ও এয়ারটেলের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার জরিমানা লাগু হয়েছে। সন্তোষজনক থ্রিজি পরিষেবা না দিতে পারায় ভোডাফোনকে দিতে হবে ২.৫০ লক্ষ টাকা জরিমানা।
(Jio-র দাদাগিরি ঠেকাতে মিশে যাচ্ছে ভোডাফোন ও আইডিয়া!)
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না