সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্নতা৷ বিদেশে ইদানীং বাড়ছে পোশাক থেকে মুক্ত হওয়ার চল৷ লন্ডন, অস্ট্রেলিয়া, জাপানে ইতিমধ্যেই খুলে গিয়েছে নগ্ন রেস্তোরাঁ৷ তবে বহুদিন ধরেই বিদেশের সমুদ্রতটে অবাধ বিচরণ অনাবরণ দেহের৷
নগ্ন সৌন্দর্যের এই চল কিন্তু ভারতবর্ষে সনাতন কাল থেকেই চলে আসছে৷ কোনারক, খাজুরাহো তাঁর খোদিত নিদর্শন৷ শুধু ইতিহাসই নয়, বর্তমান ভারতবর্ষের গহ্বরেও রয়েছে এমন কিছু স্থান যেখানে নগ্নতা পায় মুক্তির আস্বাদ৷
১) লক্ষদ্বীপের নীল জলরাশির মাঝেই রয়েছে শান্ত নিরিবিলি অগতি আইল্যান্ড বিচ৷ যেখানে সম্পূর্ণ নগ্নতা উপভোগ করতে পারেন পর্যটকরা৷

২) কর্ণাটকের গোকর্ণের ওম বিচে নীল সমুদ্র আর রেড ক্লিফের মাঝে পোশাক মুক্ত হয়ে ‘সান ট্যান’ অনায়াসেই নিতে পারেন পর্যটকরা৷

৩) গোকর্ণতেই রয়েছে প্যারাডাইস বিচ৷ যেখানে স্বর্গীয় প্রকৃতির মাঝে আদিম যুগে ফিরে যেতে পারেন বর্তমানের অতিথিরা৷

৪) সারি সারি নারকেল গাছ ও ব্যাকওয়াটারের সৌন্দর্যে নজর কাড়তে বাধ্য কেরালার মারারি বিচ৷ তবে পর্যটকদের মুখ্য আকর্ষণ এর শান্ত পরিবেশের নগ্নতাই৷

৫) খুব সহজে খুঁজে পাওয়া যায় না৷ তবে একবার খুঁজে পেলে গোয়ার ওজরান বিচের নগ্ন সৌন্দর্য ভোলার নয়৷

সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!