সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে যাওয়া মানেই হাজারো প্ল্যানিং। কীভাবে যাবেন তা থেকে শুরু করে কথায় কোথায় ঘুরবেন এবং লোকাল মার্কেট থেকে কী কী কিনবেন এই সবকিছুই থাকে সেই তালিকায়। কিন্তু এই প্ল্যানিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য সতর্কও হতে হবে। তাই স্ক্যামের শিকার হওয়া থেকে বাঁচতে মাথায় রাখুন এই বিষয়গুলি।
আপনি যদি বিদেশে বেড়াতে যান তাহলে সেখানে যাওয়ার আগে কারেন্সি এক্সচেঞ্জ একটা বড় বিষয়। অনেক সময়ই এই কারেন্সি এক্সচেঞ্জ করার সময় প্রতারণার শিকার হতে হয়। অনেক ক্ষেত্রেই পর্যটকদের কম টাকা দেওয়া হয়। তাই চেষ্টা করবেন যে দেশে বেড়াতে যাচ্ছেন সেই দেশের অনুমোদিত সংস্থা মারফত মুদ্রা বিনিময়ের মতো বিষয় সারার।

অচেনা জায়গায় গিয়ে চুরি-ডাকাতির হাতে পড়ার মতো বিষয় নতুন কিছু নয়। নানা ছুতোয় ভাব জমিয়ে হাতসাফাই করে সর্বস্ব লুট করার মতো বিষয় ঘটার মতো বিষয় থেকে নিজেকে বাঁচাতে সচেতন হন। অচেনা কারও সঙ্গে ভাব জমাবেন না বা নিজের কোনও তথ্য ভাগ করবেন না।
বেড়াতে গিয়ে নানা জয় রাইডের টিকিট অগ্রিম অনলাইন বুকিংয়ের আগেও সচেতন হন। যে সংস্থা থেকে টিকিত বুকিং সারছেন তা আসল কিনা তা অবশ্যই যাচাই করে নেবন। নচেৎ সেই স্থানে গিয়ে বিপদের মুখে পড়তে পারেন।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত