সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হিমাচল প্রদেশ৷ হিমালয়ের বিশালতা, সবুজের আনাগোনা এবং রংবেরঙের ফুলের মিশেলে এই রাজ্য যেন স্বর্গের কোনও অংশ৷ কিন্তু সৌন্দর্য যেমন আছে এই রাজ্যে, তেমন আছে সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক মানুষও রয়েছেন সমান তালে৷ আর তাই এ রাজ্যের বেশিরভাগ অঞ্চলই পরিণত হয়েছে বিখ্যাত সব ট্যুরিস্ট স্পটে৷ কয়েকদিন নিরিবিলিতে, প্রকৃতির মাঝে সময় কাটানোর শ্রেষ্ঠ জায়গা হিসাবে ভ্রমণবিলাসীরা বেছে নিচ্ছেন হিমাচলকেই৷ কিন্তু একটু সাহসী চোখে এরাজ্যকে দেখার মানুষের সংখ্যা এখনও খুব বেশি নয়৷ পায়ে হেঁটে কিংবা নিখাদ ট্রেকিং করার জন্যও হিমাচল কিন্তু অনবদ্য৷ এমনই এক দুর্দান্ত ট্রেকিং স্পটের ঠিকানা রইল এই প্রতিবেদনে৷

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জালরি জটে সারেয়ল লেক থেকে জালরি জট মন্দির অবধি অঞ্চলটি ট্রেকিং করার জন্য আদর্শ৷ ট্রেকিংয়ের পথে প্রাকৃতিক দৃশ্য ছবি তোলার জন্যও আদর্শ৷ প্রেমিক, লেখক এবং ফটোগ্রাফারদের জন্য এই যাত্রাপথ জীবনভরের স্মৃতি হতে পারে৷ চার কিলোমিটার রাস্তা সাধারণত ট্রেক করেন যাত্রীরা৷ বর্ষা ছাড়া বছরের অন্য যেকোনও সময় এই অঞ্চলে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ৷ পাশাপাশি, প্রসিদ্ধ নাগমাতার মন্দিরও এই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান৷

সব মিলিয়ে বছরের কয়েকটা দিন পাহাড়ের কোলে একটু অ্যাডভেঞ্চার আপনার জীবনীশক্তিকে যে অনেকটা বাড়িয়ে দেবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের