সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘার কোলে ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোলে৷ চারিদিকে নিস্তব্ধ শান্তির পরিবেশ৷ এই গ্রামের ঘুম ভাঙে এবং ঘুমোতে যায় পাখির ডাক শুনে৷ উত্তরবঙ্গের গ্রামীণ পর্যটনের অন্যতম সুন্দর জায়গা এই চারখোলে৷
কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—
শিলিগুড়ি থেকে চারখোলের দূরত্ব ১৩৫ কিলোমিটার৷ কালিম্পঙের দূরত্ব ৩২ কিলোমিটার৷ গাড়ি ভাড়া করে পৌঁছনো যায় চারখোলে৷ ভাড়া পড়বে ১৫০০ থেকে ৪০০০ টাকা৷ শেয়ার জিপেও আসা যায় চারখোলে৷ কালিম্পং থেকে পাইন, ফার ছাওয়া রেলি রোড হয়ে আসা যায় প্রায় ১৫ কিলোমিটার দূরের চারখোলে৷

চারখোলে থাকার জন্য আছে বিভিন্ন মানের এবং দামের হোটেল-রিসর্ট৷ ভাড়া পড়বে ১০০০ থেকে ২০০০ টাকা৷ কর অতিরিক্ত৷ চাইলে হোম-স্টের মাধ্যমেও থাকতে পারেন৷
কী দেখবেন—
নির্জন প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করতে হলে আসুন চারখোলে৷ পাইন, ফার, ধুপি গাছের ঠাসবুনোট, সবুজের ফাঁকে ফাঁকে দার্জিলিং পাহাড়-সহ কাঞ্চনজঙ্ঘার প্যানরমিক ভিউ অসাধারণ৷ এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে অসাধারণ৷ খুব বেশি হলে ৩০ থেকে ৪০টি পরিবারের বাস৷ চোখে পড়বে পাহাড়ের গায়ে নকশাকাটা খেতে ফসলের বাহার৷

ব্লু ফ্রন্টেড রেডস্টার্ট, হিমালয়ান বুলবুল, ব্ল্যাকথ্রোটেড টিটের মতো বিভিন্ন পাখির আস্তানা এই চারখোলে৷ এখান থেকে ঘুরে আসতে পারেন ২৪ কিলোমিটার দূরের ছোট্ট পাহাড়ি গ্রাম চুইখিম৷ গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী লিস৷ সারাবছরই চারখোলে আবহাওয়া থাকে শীতল ও মনোরম৷ তাই বছরভরই আসা যায় চারখোলে৷
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের