সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত অথচ বিশাল, সুন্দর অথচ ছিমছাম৷ হিমালয়ের কোলেই এমনই রূপ নিয়ে পর্যটকদের আকর্ষণ করে চোপটা৷ উত্তরাখণ্ডের রূদ্রপ্রয়াগ জেলার এই ছোট্ট পাহাড়ি উপত্যকাই শিবভক্তদের পবিত্র তুঙ্গনাথে যাওয়ার প্রবেশপথ৷

Advertisement
কী দেখবেন –
- হিমালয়ের কোলে শান্ত-সুন্দর চোপটাকে প্রকৃতি অতি যত্নে সাজিয়ে তুলেছে৷
- এখানেই শোভা পায় ফ্লোরা-ফনা, পাইন, রডোডেনড্রনের সম্ভার৷
- চোপটা উপত্যকাই পঞ্চ কেদারের অন্যতম তীর্থস্থান তুঙ্গনাথ মন্দিরের প্রবেশপথ৷ এই পথেই শিব ঠাকুরের সবচেয়ে উঁচু মন্দিরের পথে পা বাড়ান তীর্থযাত্রীরা৷
- ‘ট্রেকার’দের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে চোপটা উপত্যকা৷
- বসন্তে এখানকার অর্কিডের ভান্ডার দেখতে ভিড় জমান পর্যটকরা৷ আর শীতে তাঁরা উপহার হিসেবে পান বরফে মোড়া হিমালয়৷

কীভাবে যাবেন –
- বিমানে গেলে সবচেয়ে কাছের বিমানবন্দর জলি গ্রান্ট৷ সেখান থেকে চোপটার দূরত্ব ২২১ কিলোমিটার৷
- ট্রেনে গেলে নামতে হবে ঋষিকেশ৷ সেখান থেকে চোপটা যেতে গেলে ২০২ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে৷ ঋষিকেশ থেকেই পাওয়া যায় বাস ও গাড়ি৷
কোথায় থাকবেন –
তীর্থস্থান হওয়ার সুবাদে এখানে ছোট, বড় কিংবা মাঝারি হোটেল সহজেই পাওয়া যায়৷ আগে থেকে বুকিং করে যাওয়াই ভাল৷

Advertisement
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১