সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে ততই কমছে সবুজের সংখ্যা৷ পরিবর্তে চতুর্দিকে গড়ে উঠছে কংক্রিটের বহুতল৷ হারিয়ে যাচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা৷ ইট-কাঠ-কংক্রিটের ভিড়ে আপনি কি হাঁপিয়ে উঠেছেন? হারিয়ে যেতে চান সবুজের ভিড়ে? তবে আপনার জন্য রইল এই পাঁচটি জায়গার খোঁজ৷ যেখানে গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন আপনি৷
[পাইন আর ধুপি গাছের জংলি পথে হারাতে পা বাড়ান লামাদের ঘর লামাহাট্টায়]
ভুটান: এই জায়গার কথা যদিও নতুন করে কিছু বলার নেই৷ পাহাড়ের আঁকেবাঁকে লুকিয়ে রয়েছে সৌন্দর্য৷ প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে বহু মানুষই পাড়ি জমান ভুটানে৷ যেকোনও টুরিজম সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে আপনার গন্তব্য হতে পারে এই পাহাড়ি প্রান্তর৷
[কনকনে বাতাস আর নরম আলোর সাম্রাজ্যে ভ্রমণপিপাসুদের স্বাগত জানাতে তৈরি ‘উত্তরে’]
পুদুচেরির সাধনা জঙ্গল: জল সংরক্ষণই মূলত লক্ষ্য সাধনা জঙ্গল কর্তৃপক্ষের৷ এখানে গিয়ে জল সংরক্ষণ কীভাবে করা সম্ভব, তা জানতে পারবেন আপনি৷ অংশ নিতে পারেন জল সংরক্ষণের কাজেও৷ সাধনা জঙ্গলে মূলত সৌরবিদ্যুৎকেই কাজে লাগানো হয়৷ জলের সবুজে ঘেরা ছোট্ট কুঁড়েঘরে গিয়ে থাকতে হবে আপনাকে৷ তবে জল বেশি অপচয় করলে চলবে না কিন্তু৷

[দমাতে পারেনি নিরাপত্তার চিন্তা, অসমের অসময়েও সফর বাতিলে নারাজ বাঙালি]
ফার্ম ক্যাম্প, তামিলনাড়ু: ইকো ফ্রেন্ডলি ডেস্টিনেশন হিসাবে তামিলনাড়ুর ফার্ম ক্যাম্পকেও বেছে নিতে পারেন আপনি৷ নানা গাছগাছালিতে ভরা ফার্ম ক্যাম্প৷ এখানে রয়েছে নানা জীবজন্তুও৷ কীভাবে কোনও ফার্ম চালাতে হয়, সেই অভিজ্ঞতাও হতে পারে আপনার৷

ইনকাতেরা, ট্যাম্পোপাটা ন্যাশনাল রিজার্ভ, পেরু: আগে মূলত সংরক্ষণালয় ছিল এই এলাকা৷ স্থানীয় গাছগাছালি নিয়ে গবেষণা হত৷ তবে বর্তমানে গবেষণা আর হয় না৷ সংরক্ষণালয়ের রূপ নিয়েছে এই এলাকা৷ আধুনিক প্রযুক্তিতে কীভাবে বিভিন্ন উদ্ভিদ সংরক্ষণ করা সম্ভব, এই সংরক্ষণালয়ে ঘুরে আসলে সেই অভিজ্ঞতাই হতে পারে আপনার৷

[বাঁধাধরা গন্তব্য ভুলে ঘুরে আসুন দেশের এইসব তীর্থস্থানে]
সোনেভা ফুসি, মালদ্বীপ: ১৯৯৫ সালে সোনেভা ফুসির পথচলা শুরু৷ ২০১৭ সালে বিভিন্ন ছোট ছোট জীব-অনুজীব সংরক্ষণালয় হিসাবে আত্মপ্রকাশ করে ওই এলাকাটিকে৷ সবুজের আস্বাদ পেতে সোনেভা ফুসির কোনও বিকল্প নেই৷ বৃষ্টির জল সংরক্ষণ ও কীভাবে তা পরিশোধন করে ব্যবহার করা সম্ভব তাও সোনেভা ফুসিতে বেড়াতে গিয়ে দেখতে পাবেন আপনি৷

সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন