Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
travel essentials

সঙ্গী ভ্রমণপ্রেমী? কোন উপহারে মন জয় করবেন, রইল টিপস

উলটোদিকের মানুষটি লম্বা ট্যুর পছন্দ করুক, অথবা সপ্তাহান্তের খুদে ট্রিপ, উপহার হোক একই সঙ্গে প্রয়োজনের ও পছন্দের। রইল তেমনই কিছু গিফটিং আইডিয়ার হদিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২০:০৫

options
link
সঙ্গী ভ্রমণপ্রেমী? কোন উপহারে মন জয় করবেন, রইল টিপস zoom
travel essentials

ভ্রমণপ্রেমী মানুষকে প্রণয়সঙ্গী হিসেবে বেছেছেন? জানেন, কোন উপহারে জিতে নিতে পারবেন মন?

পাহাড়-সমুদ্র-জঙ্গল যে মানুষের প্রথম ভালোবাসা, তাকে কী উপহার দেওয়া চলে, তা রীতিমতো মাথা ঘামানোর বিষয় বটে! তবে তাকে আজীবনের মতো প্রেমের বাঁধনে আবদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ। উপহারটি হোক এমন যেকোনও জিনিস, যা তার ভবিষ্যতের ট্রাভেল অ্যাডভেঞ্চারকে সহজ করে তুলবে। হয়ে উঠবে পছন্দের ‘ট্রাভেল এসেনশিয়াল’। রইল তেমনই কিছু গিফটিং আইডিয়ার সন্ধান।

Advertisement

অ্যাপেল এয়ারট্যাগ

জিনিসভর্তি স্যুটকেস বা ব্যাকপ্যাক হারিয়ে যায়নি তো? ভ্রমণপ্রেমীদের সবচাইতে বড় ভয় বোধহয় এখানেই। স্যুটকেসের সঙ্গে যদি অ্যাপেল এয়ারট্যাগ লাগিয়ে রাখা যায়, তবে তা ‘ফাইন্ড মাই অ্যাপ’-এর সাহায্যে দূর থেকেও ট্র্যাক করা যাবে। অর্থাৎ প্লেন, ট্রেন বা দূরপাল্লার বাসে লাগেজটি যত দূরেই থাক না কেন, হদিশ থাকবে পর্যটকের হাতের মুঠোতেই।

লাগেজ যত দূরেই থাক, খোঁজ রাখবে অ্যাপেল এয়ারট্যাগ

‘রিফ্রেশিং’ সুগন্ধী

বেড়াতে বেরিয়ে সচরাচর জামাকাপড় কাচার সুযোগ মেলে না। তাছাড়া সারাদিনের ঘোরাঘুরিতে সহজেই ঘাম হয়। সঙ্গে যদি ‘সাইট্রাস-ফ্লোরাল’ নোটের পারফিউম থাকে, তবে অনেকখানি রেহাই মিলতে পারে। পাতিলেবু, কলমালেবুর ফুল অথবা ল্যাভেন্ডারের গন্ধ বহুক্ষণ পর্যন্ত থেকে যায়। ভিতর থেকে তরতাজা অনুভব করায় পর্যটককে।

স্টাইলিশ টোট ব্যাগ

সঙ্গের ভারী লাগেজ নামিয়ে রেখে, কেবলমাত্র সারাদিনের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিয়ে বেরিয়ে পড়তে পছন্দ করেন ভ্রমণপ্রেমীরা। সঙ্গীকে দিন এমন টোট ব্যাগ, যা কাজের তো বটেই। দেখতেও স্টাইলিশ। তাঁর মুখে আপনার বিচক্ষণতার তারিফ পাক্কা!

travel essentials
সঙ্গীকে দিন এমন টোট ব্যাগ, যা কাজের তো বটেই। দেখতেও স্টাইলিশ!

সঠিক সানস্ক্রিন

দূষণ-ধোঁয়া-ধুলো অথবা সূর্যের ক্ষতিকারক রশ্মি সরাসরি ত্বকে লাগলে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সঙ্গীকে উপহার দিন এসপিএফ ফিফটি অথবা সেভেন্টি-যুক্ত সানস্ক্রিন। ট্রিপের শেষেও ত্বক যেন থাকে একইরকম জেল্লাদার।

travel essentials
দূষণ-ধোঁয়া-ধুলো অথবা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে প্রয়োজন সানস্ক্রিন

ভালো মানের ইয়ারপড

অনেকেই বেড়াতে গিয়ে পছন্দসই গান শুনতে ভালোবাসেন। অনেকে আবার চোখে যা দেখছেন, অন-কল ভাগ করে নিতে চান সঙ্গীর সঙ্গে। এমন মানুষকে উপহার হিসেবে দেওয়াই যায় ভালোমানের ইয়ারপড। ঝাড়া হাত-পা হয়ে ঘুরতে ঘুরতে গান শুনুক, গল্প করুক সে মানুষ।

আরামদায়ক স্নিকার্স

প্রচুর পথ হাঁটতে হলে, পায়ের আরামের কথা তো ভাবতেই হবে। সঠিক সাইজের ও উন্নতমানের প্যাডযুক্ত স্নিকার্স যদি সঙ্গে থাকে, তাহলে যেকোনও পথকেই মসৃণ মনে হয়। দিনশেষে পায়ের ব্যাথার ঝামেলাও থাকে না। তাই আপনার সঙ্গীর শখ যদি হয় ট্রেকিং, বেছে নিন সঠিক স্নিকার্স।

travel essentials
সঙ্গীর শখ যদি হয় ট্রেকিং, উপহারে বেছে নিন সঠিক স্নিকার্স

উলটোদিকের মানুষটি লম্বা ট্যুর পছন্দ করুক, অথবা সপ্তাহান্তের ছোট্ট ট্রিপ, উপহার হোক একইসঙ্গে প্রয়োজনের ও পছন্দের। আর তার ফলস্বরূপ প্রেম দীর্ঘস্থায়ী হোক আরও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.