সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব পর্যটন দিবসের শেষে চলুন চাঁদের দেশে৷ আরে না না, মহাকাশে যাওয়ার কথা বলছি না, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাতেই রয়েছে চাঁদ ঠাকুরের এই আপন দেশ৷ কারাকোরামের শিখরে সাজানো লাদাখের নুবরা উপত্যকা৷ এখানকার বিরল হিমশীতল মরুভূমিই পৃথিবীকে দেয় চাঁদের শীতলতা৷

কী দেখবেন –
- মাটি থেকে হাজার হাজার ফুট উচ্চতায় অবস্থিত হিমশীতল এই মরুভূমি পর্যটকরা যান নির্জনতা উপভোগ করতে৷
- লেহ-র এই উপত্যকা দিয়ে বয়ে গিয়েছে নুবরা ও সায়ক দুই নদী৷
- গ্রীষ্মকালে মরুভূমি ছাড়া বাকি এলাকা থাকে সবুজে পরিপূর্ণ৷ শীতকালে বরফের চাদের ঢাকা৷
- লোমশ উটের পিঠে বসে ঘুরে দেখতে পারেন পৃথিবীর বুকে চাঁদের অংশকে৷
- কাছেই রয়েছে ডিসকিট মনাস্ট্রি৷ এখানকার বিশাল বৌদ্ধমূর্তি দেয় নির্মল শান্তি৷

কীভাবে যাবেন –
সারা বছরই এই স্থানে যাওয়া যায়৷ তবে সেরা সময় মে থেকে আগস্ট৷ যাওয়ার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে৷ তাই অনুমতিপত্র নিতে হয়৷ লেহ থেকে সড়কপথে কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত নুবরা উপত্যকা বিশ্বের সবচেয়ে উচ্চতম যান চলাচল যোগ্য রাস্তা৷
কোথায় থাকবেন –
গেস্ট হাউস, ছোটখাটো হোটেল, লজ সবই রয়েছে নুবরা ভ্যালিতে৷ চাইলে টেন্ট কিংবা হোম স্টে-তেও থাকতে পারেন৷

সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন