সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব সাগরের পাড় থেকে এক ‘লুটেরা’ এল৷ আর ভ্রমণ প্রেমিকদের মানচিত্রে ঠাঁই দিয়ে গেল ইটাচুনা রাজবাড়ির রাজকাহিনীকে৷ ইতিহাসের এই একটুকরো স্মৃতি আজকের বাঙালির সপ্তাহান্তের ভ্রমণের তালিকায় উপরের সারিতে৷

কী দেখবেন –
- ইতিহাস, ইতিহাস, আর ইতিহাস৷ এই সম্বল ইটাচুনা রাজবাড়ির৷ যাকে ‘বর্গিডাঙা’-ও বলা হয়ে থাকে৷ কারণ একসময় মারাঠা হানাদাররা দখল নিয়েছিল এই বাড়ির৷
- রাজবাড়ির এই ঐতিহ্যে আপনিও সামিল হতে পারবেন রাজঅতিথি হয়ে৷
- সকাল সকাল উঠেই ঘুরে দেখতে পারেন বিরাট দালান, নাচঘর, অতিথিশালা৷
- রাজবাড়ি দেখা শেষ হলে চলে যেতে পারেন শান্ত পুকুরপাড়ে যেখানে সোনাক্ষী সিনহাকে ছবি আঁকা শেখাতেন রণবীর সিং৷
- রাজবাড়ি থেকে সময় বাঁচলে কাছেই ঘুরে আসতে পারেন ব্যান্ডেল চার্চ বা ইমামবাড়ায়৷

কীভাবে যাবেন –
গাড়িতে গেলে কলকাতা থেকে সোজা দূর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বর্ধমানের দিকে যেতে হবে৷ পৌঁছতে হবে খন্যান রেলওয়ে স্টেশন৷ সেখান থেকে ইটাচুনার রাজবাড়ি মাত্র ৩ কিলোমিটার৷
ট্রেনে হাওড়া থেকে বর্ধমানগামী লোকাল ট্রেন ধরে নামতে হবে খন্যান রেলওয়ে স্টেশনে৷

সর্বশেষ খবর
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!