সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোহিমা৷ ছোট্ট শব্দেই লুকিয়ে আছে বাঙালির গর্বের ইতিহাস৷ নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের ইতিহাস৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস৷ এত কিছু পেরিয়ে আজও নাগা সভ্যতার ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে উত্তর-পূর্ব ভারতের এই পাহাড়ি শহর৷

কী দেখবেন –
- প্রকৃতিদেবী যেন সযত্নে গড়ে তুলেছেন এই শহরকে৷ চারিদিকে শোভা পায় ছোট-বড় পাহাড়ের সারি৷
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাজার হাজার শহিদদের স্মৃতি বহন করে রয়েছে কোহিমার ওয়ার সিমেট্রি৷ সারি সারি পাথরের ফলকের মধ্যেই রয়েছে বিখ্যাত ‘ব্যাটেল আন্ডার দ্য চেরি ট্রি’৷
- কোহিমা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরেই রয়েছে জুকৌ উপত্যকা৷ লিলি-রডোডেনড্রনের এই সাম্রাজ্যকে অনেকেই ভালবেসে ফুলের উপত্যকা বলে থাকেন৷
- যদি ট্রেকিং করার শখ থাকে, তাহলে আপনার অপেক্ষাতেই রয়েছে নাগাল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শিখর জাপফু৷
- ব্রিটিশ অনুপ্রবেশের বিরুদ্ধে নাগাদের প্রতিবাদের কাহিনি তুলে ধরে ঐতিহাসিক খেনোমা গেট৷
- নাগা সভ্যতার সংস্কৃতি, ঐতিহ্যের কাহিনির সাক্ষী কোহিমার স্টেট মিউজিয়াম৷
- আরাদুরা পাহাড়ে রয়েছে ক্যাথলিক ক্যাথিড্রাল৷
- এখানে রয়েছে এশিয়ার বৃহত্তম ঘনবসতি পূর্ণ গ্রাম বড়া বস্তি৷ যা কোহিমা ভিলেজ নামেও খ্যাত৷

কীভাবে যাবেন –
কোহিমা শহরে যেতে হলে আগে পৌঁছতে হবে ডিমাপুর৷ সেখান থেকে কোহিমার দূরত্ব ৭৪ কিলোমিটার৷ বিমানে করে গেলে নামতে হবে ডিমাপুর এয়ারপোর্টে৷ রেলপথেরও একই ঠিকানা৷ ইম্ফল বিমানবন্দর থেকে কোহিমার দূরত্ব ১৪৫ কিলোমিটার৷

কোথায় থাকবেন –
ছোট, বড়, মাঝারি সব ধরনের হোটেলের ব্যবস্থা রয়েছে কোহিমায়৷ ট্রেকিংয়ে যাঁরা যান, তাঁরা অবশ্য টেন্টেই থাকতে পছন্দ করেন৷

সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?