সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্জন অরণ্যের মধ্যে দণ্ডায়মান এক ইতিহাস৷ ইতিহাসের এমন এক অধ্যায়৷ যা শহুরে সভ্যতার কাছে এখনও অনেকটাই অজানা৷ নীলবসনা চতুর্ভুজা দেবী দূর্গার এই ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা মেদিনীপুরের চিল্কিগড়৷
ইতিহাস –
অষ্টাদশ শতকের মাঝামাঝি চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ মত্তগজ স্বপ্নাদেশ পেয়ে তার ৩ রানির হাতের কাঁকন দিয়ে তৈরি করেন দেবী কনকদুর্গার মূর্তি৷ চতুর্ভুজা এই দেবী অশ্ববাহিনী৷ বাঁদিকের দুই হাতে রয়েছে খর্পর ও অশ্বের লাগাম৷ ডানহাতে খড়্গ ও বরাভয়৷ অলঙ্কারে সজ্জিত দেবীর গায়ে ছিল নীল বস্ত্র৷ ১৯৬০ সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায়৷ ১৯৯৬ সালে গোপীনাথের বংশধররা অষ্টধাতুর কনকদুর্গার একটি রেপ্লিকা মন্দিরে প্রতিষ্ঠিত করেন৷

কী দেখবেন –
- শাল, মহুল, কেঁদ, অশ্বথ, আমলকি, হরিতকির মতো প্রায় সাড়ে তিনশো প্রজাতির গাছ রয়েছে চিল্কিগড় সংলগ্ন অরণ্যে৷
- রয়েছে ১০৮ রকমের দুষ্প্রাপ্য ভেষজ গাছ-গাছড়ার সমারোহ৷
- মাঝে ঐতিহ্যের গর্ব নিয়ে দাঁড়িয়ে চিল্কিগড় রাজবাড়ি৷
- এরই মাঝে কণকদুর্গার মন্দির৷ যেখানে আজও বংশ পরম্পরায় পূজা করেন ওড়িশার ব্রাহ্মণ রামচন্দ্র ষড়ঙ্গীর উত্তরসূরিরা৷
- পাশ দিয়েই বয়ে গিয়েছে ছোট ডুলুং নদী৷
- তবে হ্যাঁ বাঁদরকুলের দৌরাত্ম থেকে বেঁচে থাকা বাঞ্ছনীয়৷

কীভাবে যাবেন –
ঝাড়গ্রাম থেকে চিল্কিগড়ের দূরত্ব ১৫ কিলোমিটার৷ সেখান থেকেই অনেক ট্রেকার চিল্কিগড় যায়৷ চাইলে অটো বুক করেও ঘোরা যায়৷

কোথায় থাকবেন –
চিল্কিগড়ের রাজবাড়িতেই অতিথি নিবাস রয়েছে৷ এছাড়াও আশেপাশে অনেক থাকা-খাওয়ার জায়গা রয়েছে৷

সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?