সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত জলে যখন বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে, প্রকৃতি নেচে ওঠে প্রথম বর্ষার ছন্দে৷ মানুষ তৈরি করেছিল বর্ধমানে নাচন বাঁধ৷ তবে প্রকৃতি তা সাজিয়ে তুলেছে নিজের মনের মতো৷ কলকাতা থেকে মাত্র ১৮৮ কিলোমিটার দূরে বৃষ্টির মাদকতা নিয়ে আপনার জন্যই অপেক্ষা করছে সুন্দরী নাচন৷

কী দেখবেন :
- অলস সকালে হাতছানি দিয়ে ডাকবে লেকের বিশাল জলাধার৷ লেকের জলেই ঘুরে বেড়ায় মাছ-মাছরাঙাদের দল৷
- ফেরার কোনও তাড়া না থাকলে হারিয়ে যেতেই পারেন পাশের শাল-পিয়ালের ভিড়ে৷
- বেলা বাড়লে কাছের গ্রামগুলিতে ঘুরে আসতে পারেন৷ চাইলে হতে পারেন ক্ষণিকের অতিথি৷
- পাশেই ধর্ম ও ইতিহাসের মেলবন্ধনের সাক্ষী হয়ে রয়েছে বিখ্যাত গড় জঙ্গল৷
- হাতে সময় থাকলে কেন্দুলি গ্রামে কবি জয়দেবের জন্মস্থানও দর্শন করে আসতে পারেন৷

কী করে যাবেন :
- ট্রেনে করে গেলে নামতে হবে দূর্গাপুর স্টেশনে৷ সেখান থেকে নাচন যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া পাওয়া যায়৷
- কলকাতা থেকে অনেক বাসও যায় দূর্গাপুরে৷
- নিজস্ব গাড়ি নিয়ে গেলে ১৯ নম্বর জাতীয় সড়ক হয়ে আগে দূর্গাপুর পৌঁছতে হবে৷ তারপর সেখান থেকে নাচনের দিকে গাড়ি ঘুরিয়ে নিতে হবে৷

কোথায় থাকবেন :
দুঃসাহসিক অভিযান যাদের পছন্দ, তাঁদের কাছে থাকার আদর্শ স্থান নাচন নেচার বাংলো৷ একেবারে ফরেস্ট বাংলোতে থাকার মতোই৷ রান্নার সরঞ্জাম অতিথিদেরই নিয়ে যেতে হবে৷ সব বাংলোর রাঁধুনীকে দিয়ে দিতে হবে৷ তিনিই রান্না করে দেবেন৷
তবে, বাকি সব ব্যবস্থা যে কোনও ফোর স্টার হোটেলের মতোই৷ সবচেয়ে আকর্ষণীয় নাচন নেচার বাংলোর এক চিলতে বারান্দা৷ যেখান থেকে উপভোগ্য গোটা নাচনের সৌন্দর্য৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ