সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়ানোর নাম শুনলেই মনে আসে পাহাড়, জঙ্গল অথবা সমুদ্র সৈকতের নাম৷ কিন্তু এতো সকলেই যায়, বেড়ানো মানে তো মনের খোরাক জোগাড় করা, তাই এবার আমাদের গন্তব্য হোক অন্ধ্রপ্রদেশের স্বল্প পরিচিত বোরা গুহা৷
প্রকৃতির অনন্য সৃষ্টি ভারতের দীর্ঘতম গুহা বোরা গুহালু৷ প্রাকৃতিক ভাবে সৃষ্ট ৩০০ মিটার চওড়া এবং ৪০ মিটার গভীর৷ গুহাটি ২০০ মিটার দীর্ঘ৷
কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—
বিশাখাপত্তনম থেকে বাস বা গাড়ি ভাড়া করে যাওয়া যায় ৯০ কিলোমিটার দূরের বোরাগুহাতে৷ তবে সবচেয়ে ভাল হয় যদি কিরন্ডুল প্যাসেঞ্জার ট্রেনে আরাকুতে নেমে সেখান থেকে গাড়িতে ঘুরে নিন বোরাগুহা৷ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে গুহা৷
বোরাগুহাতে থাকার কোন জায়গা নেই৷ বিশাখাপত্তনম বা আরাকুতে থাকতে পারেন৷ রাজ্য পর্যটন দফতরের রিসর্ট বা বিভিন্ন মানের এবং বাজেটের হোটেলে থাকতে পারেন৷

কী দেখবেন—
প্রাচীন এই বোরা গুহা বা বোরা গুহালুর নিচে নামলে দেখা যাবে চুনাপাথরের উপর জল পড়ে তৈরি হয়েছে অনবদ্য প্রাকৃতিক শিল্পকর্ম৷ বিজ্ঞানের ভাষায় যাকে বলে স্ট্যালাক টাইট এবং স্ট্যালাক মাইট৷ লক্ষাধিক বছর ধরে তৈরি হয়েছে এইসব শিল্পকর্ম৷ ভূতাত্ত্বিকদের মতে, দশ লাখ বছর আগে সৃষ্ট গুহার মধ্যে দিয়ে একসময় বয়ে যেত নদী৷ নদীর পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুনাপাথরের বিশাল দেওয়ালের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে নানান মূর্তি৷ স্থানীয়দের বিশ্বাস, রাম লক্ষণও বনবাসকালে এখানে থেকেছেন৷ একশো কুড়িটি সিঁড়ি বেয়ে নামতে হয় গুহায়৷ ১৮০৭ সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং আবিষ্কার করেন শতাব্দী প্রাচীন এই গুহা৷ তবে গুহাটি পর্যটকদের কাছে পরিচিতি লাভ করে আটের দশকে৷
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল