সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘ-রোদ্দুরের লুকোচুরির মাঝেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি৷ যাযাবর মনটা কি আর এক জায়গায় বসে থাকতে পারে? খালি বলে, থাক না পড়ে ঝোলা, বেরিয়ে পড় তুই ভোলা৷ মনের কথা শুনুন৷ প্রাক বৃষ্টির কালে বেরিয়ে পড়ুন দামোদরের উদ্দেশ্যে৷ যেখানে বর্ষণসিক্ত পাঞ্চেত-মাইথন আপনাকে দেবে ভিজে মাটির মাদকতা৷

কী দেখবেন –
- ভরা কোটালে দামোদরের আস্ফালন মনে জাগাবে শিহরণ৷
- জলে টইটম্বুর পাঞ্চেত বাঁধ দেবে পূর্ণতার আস্বাদ৷
- জলে মন ভরলে চলে যেতে পারেন পাঞ্চেত পাহাড়ের উদ্দেশ্যে৷ যাকে পঞ্চকোট পাহাড়ও বলা হয়৷ সবুজের এই রাজত্বেই একদিন বিপাশা ছবির শুটিং করতে এসেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন৷
- বিকেলবেলার আসর জমে উঠবে বরাকর নদীর তীরে মাইথনের উপর৷
- কয়েক কিলোমিটার দূরেই ৫০০ বছরের পুরনো কল্যাণেশ্বরী মন্দির৷ যেখানে আজও সন্তানের কামনায় ভিড় করেন হাজার দর্শনার্থী৷

কীভাবে যাবেন –
ট্রেনে করে গেলে নামতে হবে বরাকর রেলওয়ে স্টেশনে৷ সেখান থেকে অটোরিক্সা যায় পাঞ্চেত৷
সড়কপথে ২ নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হবে ধানবাদের দিকে৷ আসানসোল থেকে বাঁদিকে সোজা নিয়ামতপুর৷ সেখান থেকে নিউ রোড ধরে কুলটি-বরাকর হয়ে পাঞ্চেত রোড সোজা পৌঁছে দেবে পাঞ্চেতের সবুজের রাজত্বে৷
কোথায় থাকবেন –
থাকার সবচেয়ে ভাল জায়গা বনদফতরের প্রকৃতি ভ্রমণ কেন্দ্র৷ সেখানে জায়গা না পেলে মাত্র ২০০ মিটার দূরেই রয়েছে পলাশবীথি রিসর্ট৷

সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের