সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভগবানের আপন দেশ কেরল৷ আর কেরল বলতেই চোখের সামনে ভেসে ওঠে মন্দির, মসজিদ, চার্চ, প্রাসাদ বা সিনাগগ৷ আছে আরব সাগরের তীরে পরিচ্ছন্ন সাগরতট, চিরসবুজ পশ্চিমঘাট পর্বতমালা, পেরিয়ার হ্রদের জলে লঞ্চে ভেসে বন্যপ্রাণী দর্শন, আলেপ্পির ব্যাকওয়াটারে ক্রুজ বা চা-বাগানের সুঘ্রাণমাখা সহজ সরল মুন্নারের জীবনযাত্রা চাক্ষুষ করা৷ কিন্তু এবার আমরা কোন পরিচিত জায়গায় বেড়াতে যাব না৷ এবার আমাদের গন্তব্য অচেনা শৈলশহর পোনমুড়ি৷
কী করে যাবেন, কোথায় থাকবেন—
তিরুবনন্তপুরম শহর থেকে ৬১ কিলোমিটার দূরে পোনমুড়ি৷ বাসে অথবা গাড়িতে গিয়ে দিনের দিনেই ফিরে আসা যায় তিরুবনন্তপুরমে৷ যাওয়ার পথে পড়ে ২২টি চুলের কাঁটার মতো বিপজ্জনক বাঁক৷ সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা৷ নিরালা পোনমুড়িতে থাকার জন্য আছে রাজ্যের পর্যটন দফতরের গেস্টহাউস৷
কী দেখবেন—
ছবির মতো সাজানো সুন্দর শৈলশহর এই পোনমুড়ি৷ মালায়লম ভাষায় ‘পোন’ কথার অর্থ সোনা এবং ‘মুড়ি’ কথার অর্থ পাহাড়৷ আক্ষরিক অর্থেই সোনা দিয়ে মোড়া পাহাড়ি শহর পোনমুড়ি৷ পশ্চিমঘাট পর্বতমালার কোলে তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত এই পোনমুড়ি শৈলশহর৷ চারদিকে সবুজ গাছ, মাঝে মাঝে ছোট্ট ঝরনা, অপূর্ব নৈসর্গিক দৃশ্য—মনে হয় যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি৷ ট্রেকিং করতে পারেন৷ এখান থেকে ঘুরে আসতে পারেন ১০ কিলোমিটার দূরের পিপ্পারা অভয়রাণ্য থেকে৷ ৫৩ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই জঙ্গলে দেখা মিলবে হাতি, লেপার্ড, ফ্লাইয়িং ফ্রগ, মালাবার ট্রি টোড, ট্রাভানকোর টরটয়েজ-সহ অজস্র রং-বেরঙের পাখির৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
