Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Summer special train

গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা? মিলবে বাড়তি ট্রেন

বাঙালির পায়ের তলায় সরষে। অল্প কয়েকদিনের ছুটি মানেই বাক্স, প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়া। আর গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়া মানেই প্রথম গন্তব্য উত্তরবঙ্গ। ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে বাড়তি ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৯:৪৮

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৯:৪৮

options
link
গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা? মিলবে বাড়তি ট্রেন zoom
ফাইল ছবি।

বাঙালির পায়ের তলায় সরষে। অল্প কয়েকদিনের ছুটি মানেই বাক্স, প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়া। আর গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়া মানেই প্রথম গন্তব্য উত্তরবঙ্গ। ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে বাড়তি ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এবং কলকাতা থেকে কানপুর সেন্ট্রাল রুটে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত এই বিশেষ ট্রেন চালানো হবে। ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন প্রতি শনিবার কলকাতা থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। পরদিন অর্থাৎ প্রতি রবিবার ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-কলকাতা সামার স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেলা ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। রাত ১২টা ৪০ মিনিটে কলকাতায় ট্রেনটি ফেরার কথা। ট্রেনটি যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জাঙ্গিপুর রোড, মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার কন্ডিশনারের বন্দোবস্তও থাকবে।

Advertisement

০৪১৫৩ কানপুর সেন্ট্রাল-কলকাতা সামার স্পেশাল ট্রেনও চালু করা হবে। আগামী ২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ১৩টি ট্রেন চলবে। প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় ছাড়বে ট্রেনটি। পরদিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কানপুরে পৌঁছবে। ০৪১৫৪ ট্রেনটি সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়বে। পরদিন ৭টা ১০ মিনিটে ট্রেনটি কানপুরে পৌঁছবে ট্রেনটি। ট্রেনটি যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার কন্ডিশনারের বন্দোবস্তও থাকবে।

০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল এবং ০৪১৫৪ কলকাতা-কানপুর সেন্ট্রাল সামার স্পেশাল দু’টি ট্রেনে আগামী শনিবার থেকে টিকিট বুকিং করা যাবেন। অনলাইন এবং অফলাইনে টিকিট বুকিং করা যাবে। টিকিট বুকিং নিয়ে হয়রানির সমস্যা থেকে বাঁচতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা থাকলে টিকিট বুকিং করতে দেরি করবেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.