সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এইখানে ছোট নদী চলে এঁকেবেঁকে৷ বৈশাখ মাসে যার হাঁটুজল থাকে৷ আকাশ ভরা মেঘ, আর মেঘের মাঝে পাহাড়৷ শীতকালে চারিদিকে কমলালেবুর বাহার৷ এই হল কার্শিয়াং-এর সিতং গ্রামের পরিচয়৷ এই উইকএন্ড-এর ছুটিতে একবার ঢুঁ মেরে আসতেই পারেন ছোট্ট এই পাহাড়ি গ্রামটিতে৷
কী দেখবেন –
Advertisement
- পাহাড়ের কোলে থাকা ছোট্ট সিতং যেন প্রকৃতির কোনও চিত্রকরের নিখুঁত তুলির টান৷
- লেপচাদের এই গ্রাম কমলালেবু চাষের আঁতুরঘর৷
- প্রত্যেক বাড়িতে রয়েছে সুন্দর অর্কিডের বাগান৷
- সবুজে ঘেরা গ্রামের পথে একটু হাঁটলেই দেখা যাবেন প্রাচীন বাঁশের সেতু ও চার্চ৷
- কমলালেবুর বাগানের মাঝ দিয়ে একেবেঁকে চলে গেছে ছোট্ট রিয়াং নদী৷
- আর সময় পেলে ঘুরে আসতেই পারেন মংপুতে কবিগুরুর বাসভবন৷

কীভাবে যাবেন –
- তিন দিক থেকে যাওয়া যায় সিতং-এ৷ সবচেয়ে ছোট রাস্তা শিলিগুড়ি থেকে সেবক হয়ে ৫৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে৷
- দ্বিতীয় রাস্তা শিলিগুড়ি থেকে রামভি ও মংপু হয়ে৷
- তৃতীয় রাস্তা কার্শিয়াং থেকে দিলারাম হয়ে বাগোরা ও ঘরেয়াতার দিয়ে৷

কোথায় থাকবেন –
নতুন করে তৈরি হয়েছে সিতং চার্চের গেস্ট হাউস৷ মোট ৯টি অত্যাধুনিক ঘর রয়েছে৷ ২৪ ঘণ্টা পাওয়া যাবে গরম জল৷ আর সঙ্গে অর্গানিক ফুড৷
Advertisement
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন