প্রসূন চক্রবর্তী: গল্প আছে চন্দ্র দেবতা এবং এক রূপসী ব্রাহ্মণকন্যা হেমবতীর মিলনে এক পুত্র জন্মায়৷ নাম দেওয়া হয় চন্দ্রবর্মন৷ এই চন্দ্রবর্মনের হাতে চান্দেলা রাজবংশের জন্ম৷ খাজুরাহো ছিল চান্দেলা রাজপুত রাজাদের রাজধানী৷ চন্দ্রবর্মনের হাতে শুরু হয়ে শতাধিক (৯৫০-১০৫০ থ্রি) বছর ধরে বংশের নানা রাজারকালে বেলেপাথরের ৮৫টি মন্দির গড়ে ওঠে খাজুরাহোয়৷ তৈরি হয়েছে সৃষ্টিরক্ষার দেবতা বিষ্ণু ও সৃষ্টি ধ্বংসের দেবতা শিবের এইসব মন্দির৷

কী কী দেখবেন –
বেলেপাথরে গড়া খাজুরাহোর মন্দিরগুলি৷ অবস্থান হিসাবে তিন ভাগে ভাগ করা হয়েছে খাজুরাহোর মন্দিররাজি–ওয়েস্টার্ন, ইস্টার্ন ও সাদার্ন৷
- অনবদ্য লক্ষ্মণ- পশ্চিমের মন্দিররাজি ১২টি মন্দির নিয়ে৷ সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে এই মন্দির৷ মিথুন মূর্তির আধিক্য ঘটেছে লক্ষ্মণ মন্দিরের নিম্নভাগে৷
- যুদ্ধ জয়ের স্মারক- রয়েছে ৩১ মিঃ উঁচু শিখরওয়ালা কাণ্ডারীয় মহাদেব মন্দির৷ খাজুরাহোর বৃহত্তম আর উচ্চতমও বটে মামুদ অব গজনির সাথে যুদ্ধজয়ের স্মারক রূপে ১০৩০-এ মহারাজা বিদ্যাধরের তৈরি কান্ডারীয় মন্দির৷
- পান্নার শিব- জগদম্বা থেকে সামান্য উত্তরে পুবমুখী চিত্রগুপ্ত অর্থাৎ সূর্য মন্দির৷ অর্ধমণ্ডপ, মহামণ্ডপ, অন্তরাল ও সভাগৃহ–চার স্তরে তৈরি মন্দিরের ভাস্কর্য সুন্দর৷ সিলিং-এর অলঙ্করণে অভিনবত্ব আছে৷
- দুলাদেও- দুলাদেও অর্থাৎ নববধূ৷ দুলাদেও আর চতুর্ভুজ এই দুই মন্দির নিয়ে দক্ষিণমন্দির গোষ্ঠী৷ মেইন স্কোয়ার থেকে দেড় কিমি দক্ষিণে দুলাদেও মন্দির৷

কীভাবে যাবেন –
খাজুরাহো যেতে হলে নামতে হবে এলাহাবাদ-মুম্বই রেলপথে সাতনা স্টেশন৷ এলাহাবাদ থেকে মুম্বইগামী প্রতিটি ট্রেন সাতনা হয়ে যায়৷ সাতনা থেকে খাজুরাহো ১১৭ কিমি৷ বাসে সময় লাগে ৪ ঘণ্টা৷ শ’পাঁচেক টাকায় ট্যাক্সিও যায় সাতনা থেকে খাজুরাহোয়৷ এছাড়াও রাজ্য ও প্রতিবেশী রাজ্যের থেকে বাস যায় খাজুরাহোয়৷
কোথায় থাকবেন –
খাজুরাহোতে থাকার জন্য সরকারি ও বেসরকারি প্রচুর হোটেল রয়েছে৷ খাজুরাহোর এসটিডি কোড ০৭৬৮৬৷

সর্বশেষ খবর
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির