Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Most controversial monuments

বিশ্বের বিতর্কিত স্মৃতিসৌধগুলির তালিকায় তাজমহল! আর কী কী রয়েছে?

কতগুলি সৌধ আপনি ঘুরে দেখেছেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২২, ২১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২২, ২১:২১

options
link
বিশ্বের বিতর্কিত স্মৃতিসৌধগুলির তালিকায় তাজমহল! আর কী কী রয়েছে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও কাছে ভালবাসার স্মৃতিসৌধ, কারও কাছে অনবদ্য স্থাপত্যের নিদর্শন। ভারতীয় পর্যটনে তাজমহলের (Taj Mahal) অবদান অবশ্যস্বীকার্য। প্রতিবছর এর টানেই কাতারে কাতারে পর্যটক আগ্রায় উপস্থিত হন। এই তাজমহলই আবার বিতর্কিত স্মৃতিসৌধের তালিকায় রয়েছে।

Taj Mahal

Advertisement

নেটদুনিয়ায় খোঁজ নিলে নানা কথা শোনা যায়। এমনই রটনা অনুযায়ী, যে কারিগরা তাজমহল তৈরি করেছিলেন, তাঁদের হাত কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। যাতে তাঁরা আর দ্বিতীয়বার এমন সৌধ তৈরি করতে না পারেন। এও শোনা যায়, রাজা মান সিংয়ের (দ্বিতীয়) নাতনি দিয়া কুমারী (বিজেপি সাংসদ) নাকি দাবি করেছেন তাজমহল আসলে জয়পুরের রাজা জয় সিংয়ের জমিতে তৈরি।

Taj Mahal 1

[আরও পড়ুন: শান্ত পাহাড়ি গ্রামে ছুটি কাটাতে চান? আপনার গন্তব্য হতেই পারে কালিম্পংয়ের নাকডাড়া]

এমন কিছু তথ্য প্রকাশ্যে আসে টোকিওর ইয়াসুকুনি শিন্টো শ্রিন (Yasukuni Shinto Shrine) সম্পর্কে। ১৮৬৯ সালে এটি তৈরি করা হয়েছিল দেশের জন্য প্রাণ দেওয়া যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। প্রায় ২৫ লক্ষ যোদ্ধার নাম এখানে খোদাই করা আছে। যার মধ্যে ১৪টি নাম নাকি কুখ্যাত অপরাধীর। এঁদের মধ্যে সেই জেনারেলের নামও রয়েছে, যাঁর বিরুদ্ধে আমেরিকার পার্ল হারবারের আক্রমণ করার অভিযোগ রয়েছে। আরেকজন জেনারেলের নির্দেশে নাকি যুদ্ধে দু’লক্ষ মানুষের প্রাণ নেওয়া হয়েছিল।

Yasukuni Shinto Shrine

স্পেনের ফলেন অ্যাঞ্জেলের মূর্তি (Statue of the Fallen Angel) নিয়েও নানা কথা প্রচলিত। সারা বিশ্বে নাকি এটিই এমন এক স্মৃতিসৌধ যা শয়তানের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। স্থানীয়দের অনেকে একে অপয়া বলেও মনে করে থাকেন।

Statue of the Fallen Angel

আমেরিকার আইকন হিসেবে ধরা হয় মাউন্ট রাশমোর (Mount Rushmore)। এই পর্বতটি ডাকোটা জাতির মানুষের কাছে সিক্স গ্র্যান্ডফাদার নামে পরিচিত। যদিও এর নামকরণ করা হয়েছে নিউ ইয়র্কের এক প্রখ্যাত আইনজীবী চার্লস ই. রাশমোরের নামানুসারে। অনেকে দাবি করেন, দখলের জমিতেই মাউন্ট রাশমোর তৈরি করা হয়েছে।

Mount-Rushmore

[আরও পড়ুন: অবিশ্বাস্য কম খরচে দক্ষিণ ভারত ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেল, জানুন বিশদে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.