সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজের রাজত্বে থাকে যদি এমন আবাস৷ মাটি ছুঁয়ে নাই বা থাকল স্বপ্নের ঠিকানা৷ এমনই কিছু ঠিকানার খোঁজে এবার বেরিয়ে পড়ুন৷ স্বপ্নের মগডালে ক’টা দিন কাটিয়েই আসুন না হয়৷
ভাইথিরি রিসর্ট, কেরল- প্রকৃতির কোলে শান্ত এক আস্তানা৷ ঘুম যেখানে ভাঙে পাখিদের ডাকে৷ সবুজের মাঝে এমনই বিলাসিতার ঠিকানা ভাইথিরি রিসর্ট৷ কেরলের ওয়েনাড় এলাকার এই ট্রি হাউস রিসর্ট তর্কসাপেক্ষভাবে দেশের সবচেয়ে বড় রিসর্ট৷ ঘন জঙ্গলের মাঝে একান্তে সময় কাটাতে এখানেই আজকাল ঠাঁই নেন পর্যটকরা৷

দ্য মাচান, মহারাষ্ট্র– মুম্বই-পুনের মাঝে লং ড্রাইভে বেরিয়ে পড়ার নেশা অনেকেরই রয়েছে৷ সপ্তাহান্তে শান্তির খোঁজে বেরিয়ে পড়া সেই মানুষগুলোর জন্য আদর্শ ঠিকানা মহারাষ্ট্রের এই ট্রি হাউস৷ দাম একটু বেশি হলেও সুযোগ-সুবিধায় দিব্যি পুষিয়ে যায় প্রকৃতির মাঝের এই কৃত্রিম আস্তানা৷

ট্রি হাউস হাইডঅ্যাওয়ে, মধ্যপ্রদেশ– হিন্দুস্থানের দিল দেখুন আর নাই দেখুন৷ তার মধ্যে অবস্থিত এই ট্রি হাউসের দর্শন জীবনে একবার করতেই পারেন৷ বান্ধবগড় ব্যাঘ্রপ্রকল্পের মাঝে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এই ট্রি হাউস৷

সাফারি ল্যান্ড রিসর্ট, তামিলনাড়ু– সাফারির প্রকৃত অর্থ বোঝাতে গেলে এই স্থানে একবার যেতেই হবে৷ তামিলনাড়ুর এই জনপ্রিয় ট্রি হাউস-এর এলাকা দুই ভাগে বিভক্ত৷ বোক্কাপুরমের দিকে পাঁচ একর এলাকা জুড়ে রয়েছে এই সুন্দর ট্রি হাউসগুলি৷

দ্য ট্রি হাউস রিসর্ট, জয়পুর- ইতিহাস ও মরুভূমি, এই দুই টানেই রাজস্থানে যান পর্যটকরা৷ তবে ইদানীং অন্য এক টানও তৈরি হয়েছে৷ জয়পুরের সায়ারি ভ্যালিতে অবস্থিত দ্য ট্রি হাউস রিসর্ট৷ সবুজের রাজত্বে বসে আরাবল্লির সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা৷

সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন