সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই স্থানে মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাও৷ যজ্ঞে নাকি এমন মগ্ন হয়ে গিয়েছিলেন৷ সৃষ্টিকর্মও ভুলে গিয়েছিলেন৷ শেষে ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণু৷ তাঁর বিশ্বরূপ দর্শন করেই যজ্ঞ থামিয়েছিলেন ব্রহ্মা৷ এমনই অনেক জনশ্রুতি ছড়িয়ে রয়েছে ভারকালায়৷ বিশালাকার সমুদ্রের থেকেও গভীর কেরলের এই লালপাহাড়ের দেশের ঐতিহ্য৷

কী দেখবেন –
- শান্ত, নির্জন এই সৈকতে ঢেউয়ের আস্ফালনে নিজের অস্তিত্বের জানান দেয় গাঢ় নীল সমুদ্র৷
- লাল পাহাড়ের গায়ে অবস্থিত ২০০০ সাল পুরনো জনার্দনস্বামী মন্দির৷
- রয়েছে বিখ্যাত শিবগিরি মুত্ত আশ্রম৷ প্রতিবছর যেখানে হাজার হাজার ভক্ত ভিড় জমান৷
- তবে ভারকালার সবচেয়ে বড় আকর্ষণ ‘পাপনাশম বিচ’৷ যাকে ভারকালা সৈকতও বলা হয়ে থাকে৷ বলা হয়, এখানকার প্রাকৃতিক প্রস্রবনের জলে ভেষজ গুণ রয়েছে৷ যাতে স্নান করলে দেহের রোগ নিরাময় হয়৷

কীভাবে যাবেন –
তিরুবনন্তপুরম শহর থেকে ৫১ কিলোমিটার দূরে অবস্থিত ভারকালা৷ কোল্লাম থেকে এই স্থানের দূরত্ব ৩৭ কিলোমিটার৷ সবচেয়ে কাছের রেলস্টেশন ভারকালা৷ ত্রিবান্দ্রম বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করেও পৌঁছে যাওয়া যায় ভারকালায়৷

কোথায় থাকবেন –
পর্যটক ও অনুরাগীদের ভিড় লেগেই থাকে ভারকালায়৷ তাই ছোট, বড়, মাঝারি সব ধরনের হোটেলই রয়েছে এখানে৷

সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের