সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার জীবনের লক্ষ্য কী? কারও জীবনের লক্ষ্য হয় সকলের ভালবাসা পাওয়া, কারও জীবনের লক্ষ্য হয় অনেক লেখাপড়া করে জ্ঞান অর্জন করা৷ কেউ আবার জীবনে আনন্দকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন৷ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক হওয়ার বাইরেও মানুষের জীবনে বহু ইচ্ছে থাকে৷ সম্মান পাওয়ার ইচ্ছেও থাকে বহু মানুষের৷ আপনার জীবনের লক্ষ্য কী? পেশার বাইরেও জীবনের থেকে কী চান আপনি তা বলে দিতে পারে আপনার রাশিফল৷
এই প্রতিবেদনে জেনে নিন, আপনার জীবনের সেই বিশেষ লক্ষ্য ঠিক কী৷
এরিস, লিও, অ্যাকোয়ারিয়াস:
এই রাশির জাতক-জাতিকরা বিখ্যাত হতে চান৷ নিজেদের প্রতিভা এবং কর্মদক্ষতার মাধ্যমে সকলের মনে জায়গা করে নিতে চান তাঁরা৷ আর তাই বিখ্যাত হওয়াই তাঁদের জীবনের লক্ষ্য৷
টরাস, স্যাজিটেরিয়াস:
জীবনের সব ক্ষেত্রে আনন্দ খুঁজে পাওয়া এই রাশির জাতক-জাতিকাদের কাছে খুব গুরুত্বপূর্ণ৷ তাঁদের মতে, আনন্দ না পেলে কোনও ক্ষেত্রেই কোনও লাভ নেই৷ আর তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আনন্দ পাওয়াই এই রাশির জাতক-জাতিকাদের জীবনের অন্যতম লক্ষ্য৷
ক্যানসার, লিব্রা, পাইসেস:
এই রাশির জাতক-জাতিকারা ভালবাসা চান জীবনে৷ মানুষের ভালবাসা পাওয়া এবং সম্মান পাওয়া এই রাশির জাতক-জাতিকাদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য৷
জেমিনি, ভার্গো, স্করপিও, ক্যাপ্রিকর্ন:
লেখাপড়ার প্রতি এই রাশির জাতক-জাতিকাদের আগ্রহ বরাবরই বেশি৷ জ্ঞান অর্জন করার আকাঙ্খাও তাঁদের প্রবল৷ আর তাই বিভিন্ন বিষয়ে লেখাপড়ার মাধ্যমে বহু বিষয় সম্পর্কে জানা এই রাশির জাতক-জাতিকাদের অন্যতম প্রধান লক্ষ্য৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার