সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরির প্রথম দিনটা প্রত্যেক চাকরিজীবীর কাছেই আর পাঁচটা দিনের থেকে অন্যরকম৷ এ কথা যে কোনও কর্মচারীই এক বাক্যে স্বীকার করে নেবেন৷ অচেনা পরিবেশ আর অজানা মানুষদের ভিড়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং৷ ভাল পারফরম্যান্স না করতে পারলে দিনের শেষে নিজেরও হতাশ লাগে৷ কারণ কথাতেই আছে, “ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন৷” প্রত্যেক পর্নস্টারের জীবনেও কিন্তু এমন একটা দিন এসেছে৷ যেদিন প্রথমবার অনস্ক্রিন যৌন মিলনে লিপ্ত হতে হয়েছিল তাঁদের৷
কেমন ছিল সেই প্রথম দিনের অভিজ্ঞতা? ১০-৭টার অফিসের কাজে থেকে কি পর্নস্টারদের পেশা অনেক বেশি চ্যালেঞ্জিং?

মহিলা ও পুরুষ পর্নস্টাররা খুল্লামখুল্লা সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন৷ তাঁদের বেশ কিছু উত্তর নিঃসন্দেহে বেশ মজার৷ এই যেমন একজন বলছেন, “আমাকে বলা হল নগ্ন হলেই মোটা অঙ্কের টাকা পাব৷ শুনেই ভাবলাম, ওয়াও! দারুণ ব্যাপার তো! ভাবুন তো, আর কিছু করতে হবে না৷ নগ্ন হলেই টাকা পাব৷” আরেক ধাপ উপরে গিয়ে অন্যজন বললেন, “প্রথম যার সঙ্গে যৌনতার দৃশ্য শুট করতে হয়েছিল, তার নামটাই মনে নেই৷ তবে তার সঙ্গে শুট করতে কোনও অসুবিধা হয়নি৷”
এক পর্নস্টার আবার শুটিং নিয়ে নয়, চিন্তিত ছিলেন নিজের ইংরাজি ভাষা নিয়ে৷ বলছেন, “আমি ভাল ইংরাজি বলতে পারি না৷ প্রথমদিন চিন্তা হচ্ছিল, আমার অভিব্যক্তির উচ্চারণগুলো ঠিক হচ্ছিল কি না৷” তবে এঁদের মধ্যে বেশিরভাগ পর্নস্টারই বলছেন, প্রথম দিন ঘর ভর্তি লোকজন, চড়া আলো আর ক্যামেরার সামনে যৌন দৃশ্য শুট করতে বেশ অস্বস্তিকর লেগেছিল৷ সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না, সে ভয়ও হয়েছিল৷
আর কার কী প্রতিক্রিয়া? নিজেই শুনে নিন৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!