সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে মেসেজ পাঠানোর ৫ মিনিট পরই তা মুছে ফেলা যাবে। এমনই বন্দোবস্ত আনছে বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের বেটা আপডেটের মাধ্যমে ৫ মিনিট পরই পাঠানো মেসেজ তুলে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব 0.2.4077 ভারসনে এমনই রিভোক ফিচার পাওয়া যাবে। বলে রাখা ভাল, সেটিংসে গিয়ে এই ফিচারের সুবিধা পেতে হবে।
আরও একটি আপডেটে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কোনও মেসেজ এডিট করার সময় একটি পপ আপ মেনু ভেসে উঠবে আপনার মোবাইল স্ক্রিনে। এই ফিচারের সাহায্যে আরও দ্রুত এবং সহজে মেসেজ এডিট করতে পারবেন ইউজাররা।
এই বেটা ভারসন ইউজাররা মেসেজ ফরম্যাটিংয়ের সবরকম শর্টকাট স্ক্রিনে দেখতে পারবেন। একইসঙ্গে অ্যান্ড্রয়েড ৭+ ইউজাররা মেসেজ টাইপ করার সময় গুগলের নিজস্ব ট্রান্সলেটরের সাহায্য নিতে পারবেন। তবে এই সব ফিচারগুলি হোয়াটসঅ্যাপের বেটা ভারসনে পাওয়া যাবে। তাই কবে এই আপডেট আসবে অ্যাপে তা এখনই বলা যাচ্ছে না।
সর্বশেষ খবর
-
ব্রাজিলের কাছে হেরে ইস্তফা প্রবীণ কোচের, বিশ্বকাপের মাঝেই চাকরি যাচ্ছে আর এক হেডস্যরের!
-
মিরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোর্সায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকরা!
-
শিল্পের খরা কাটছে জঙ্গলমহলে! ইকো টুরিজমে ভরসা করে কর্মসংস্থানের ডাক ঝাড়গ্রামে
-
বাংলায় লিচু-বিপ্লব! অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আকাশপথে ভিনরাজ্যে মরশুমি ফল
-
বয়সকে তুড়িতে উড়িয়ে দুর্গম ‘মুকার বে’ শৃঙ্গ জয় ষাটোর্ধ্ব বসন্তর