সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের দুনিয়া ততোক্ষণই স্মার্ট, যতক্ষণ ব্যাটারিতে আছে চার্জ৷ চার্জ ফুরোলেই প্রযুক্তি নির্ভর প্রজন্ম প্রায় চোখে অন্ধকার দেখে৷ সেটাই স্বাভাবিক৷ স্মার্টফোনের দুনিয়ায় সবথেকে বড় সমস্যাও এই ব্যাটারি ব্যাক আপ৷ বিভিন্ন কোম্পানি হাজারো নজরকাড়া স্পেসিফিকেশন আনে, কিন্তু ক্রেতার জিজ্ঞাসা, সে সব স্পেশিফিকেশন ব্যবহার করার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে তো! নইলে সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক, ডেটা কেবল থাকা মাস্ট৷ এই যন্ত্রণা ঘোচাতেই উদ্যোগ নিয়েছে মোটোরোলা৷ এবার তারা বাজারে আনল Moto E3 Power৷
গত জুলাইয়ে Moto E3 লঞ্চ করেছিল বাজারে৷ দাম ছিল মোটামুটি ৮৮০০টাকা৷ জানা যাচ্ছে এবার ফোনটির আর একটি ভার্সনও এসেছে বাজারে৷ আলাদা কী থাকছে এই ফোনে?
থাকছে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যা Moto E3 -র থেকে অনেকটাই বেশি৷ এছাড়া মেমরি ও স্ক্রিনের (৫ ইঞ্চি) দিক থেকেও অনেক স্মার্ট৷ ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেলের৷ রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ আর সর্বোপরি থাকছে 3500mAh –এর ব্যাটারি ব্যাকআপ৷
যদিও মোটোরোলা আনুষ্ঠানিকভাবে এখনও এই ফোনের কথা ঘোষণা করেনি৷ তবে জানা যাচ্ছে, ফোনটি বিক্রি হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে৷ হংকংয়ের বেশ কিছু রিটেল সাইটে ফোনটি বিক্রি হতে দেখা গিয়েছে৷ দাম মোটামুটি ৯৫০০ টাকা৷ এত সস্তায় এত ব্যাটারি ব্যাকআপ প্রায় আর কোনও স্মার্ট ফোনেই নেই৷ সেক্ষেত্রে ব্যাটারির নিরিখে বাজারে এ ফোন জনপ্রিয়তা পাবেই বলে মনে করছে স্মার্টফোন ব্যবহারকারীরা৷
সর্বশেষ খবর
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!