সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা স্মার্টফোন উৎপাদক সংস্থা Xiaomi আগামী ২৫ অক্টোবর বাজারে আনছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi Note 2৷ গত কয়েক সপ্তাহ ধরে অনলাইনে হ্যান্ডসেটটির নানা ফিচারস ফাঁস হয়েছে৷ অনুমান করা হচ্ছে, এই হ্যান্ডসেটের ডিসপ্লে হতে পারে কার্ভড বা ডুয়াল এজ৷ জল্পনা উস্কে দিয়েছে সম্প্রতি শাওমি-র একটি টুইট৷ সেখানে বলা হয়েছে, ‘কার্ভড টু ইমপ্রেস’৷ এর আগে স্যামসাং Galaxy S6 Edge ও Galaxy S7 Edge হ্যান্ডসেটে টু সাইডেড ডুয়াল কার্ভ ডিসপ্লে-র দেখা মিলেছে৷
Curved to impress – Be one of the first to find out the best details on #MiNote2 on October 25 by following https://t.co/yC4fkvnQSm! RT NOW! pic.twitter.com/6qW1zws2h8
Advertisement— Mi India (@XiaomiIndia) October 21, 2016
আত্মপ্রকাশের আগেই অবশ্য অনলাইনে ফোনটির একাধিক ফিচার ফাঁস হয়ে গিয়েছে৷ সেই দাবি সত্যি হলে, Mi Note 2 হ্যান্ডসেটের দুটি ভেরিয়েন্ট চিনের বাজারে আসছে৷ ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম ভারতীয় মুদ্রায় পড়বে ২৭,৮০০ টাকা৷ ৬ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির দাম আনুমানিক ২৯,৮০০ টাকা৷
এবার আসা যাক হ্যান্ডসেটটির বিস্তারিত স্পেসিফিকেশনের প্রসঙ্গে! ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে-র নতুন হ্যান্ডসেটটির রেজোলিউশন ১৪৪০x২৫৬০ পিক্সেল৷ স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকবে প্রেসার সেনসিটিভ টেকনোলজি৷ এই বিশেষ প্রযুক্তিটির দেখা অবশ্য আগেই Xiaomi Mi 5s মডেলে মিলেছে৷
শাওমির এই নতুন স্মার্টফোনের ক্যামেরা কিন্তু বেশ শক্তিশালী৷ সোনি-র ২৩ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাও সোনির, ৮ মেগাপিক্সেলের৷ ৪১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে মিলবে কুইক চার্জ টেকনোলজি৷ ফোর-জি সাপোর্টেড, ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট ছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ এখন চিনের বাজারে আত্মপ্রকাশ করলেও মডেলটি কবে ভারতে আসবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের