সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে আত্মপ্রকাশ করল Xiaomi Redmi 3S ও Xiaomi Redmi 3S Prime৷ সংস্থার দাবি, দুটি মডেলই এ দেশে তৈরি হয়েছে৷ স্পেসিফিকেশন ও দামের নিরিখে বাজারে এরকম দুর্দান্ত ফোন খুব কমই রয়েছে বর্তমানে৷ ৯ আগস্ট থেকে বিক্রি শুরু হবে ফ্লিপকার্ট ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে৷
রেডমি থ্রি এস ‘প্রাইম’ মডেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ এই মডেলে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ১৩ এমপি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট সমৃদ্ধ এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪১০০ এমএএইচ৷ এই মডেলটির দাম ৮,৯৯৯টাকা৷

অন্যদিকে, রেডমি থ্রি এস মডেলে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ এই ফোনেও রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ১৩ এমপি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট সমৃদ্ধ এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪১০০ এমএএইচ৷ এই মডেলটির দাম ৬,৯৯৯ টাকা৷

সর্বশেষ খবর
-
হাওড়ায় শহিদ বেদীর সামনে বিজেপির পতাকা খুলল সিপিএম! পালটা রাতেই পার্টি অফিসে উত্তেজনা
-
‘৫ নম্বরের বেশি মৌখিকে নয়’, তৃণমূলকে দুষে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
মহার্ঘ মুরগির খাবার! ডিম-মাংসের দামে আঁচ, হাত পুড়ছে মধ্যবিত্তের
-
মন্মথপুরে জন্মাষ্টমী ও নন্দোৎসবের আয়োজন, শোভাযাত্রায় কৃষ্ণের বেশে ১৩১ শিশু
-
বালোচ বিদ্রোহীদের নিশানায় পাক সেনা! মুহুর্মুহু গুলি, বিস্ফোরণে উড়ল কনভয়, মৃত ২৫