সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিযোগিতার বাজার বলে কথা! ফেসবুক যদি লাইভ ভিডিও করার সুবিধা ইউজারদের হাতে তুলে দিয়ে এক ধাক্কায় জনপ্রিয়তা অনেকগুণ বাড়িয়ে নেয়, অন্য সোশ্যাল মিডিয়ার কি তাহলে পিছিয়ে থাকা সাজে?
সাজে না বলেই এবার লাইভ ভিডিওর সুবিধা ইউজারদের হাতে তুলে দিচ্ছে টুইটার। জানা গিয়েছে পেরিস্কোপ নামে এক ভিডিও সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে লাইভ ভিডিওর সুবিধা নিয়ে এসেছে টুইটার। তবে তার জন্য পেরিস্কোপ অ্যাপ আলাদা করে ডাউনলোড করার দরকার পড়বে না!

তাহলে ঠিক কী করতে হবে টুইটারে ভিডিওর মাধ্যমে লাইভ হতে গেলে? ছবিটা একটু ভাল করে খেয়াল করুন। পদ্ধতিটা জটিল তো নয়ই, বরং খুবই সহজ! সবার প্রথমে টুইট করতে গেলে যা করতে হয়, তাইউ করতে হবে। ক্লিক করতে হবে টেক্সট-এর সাদা জায়গায়। তার পর?
এর পর ট্যাপ করতে হবে লাইভ বটনটা। তার পরে আর তেমন কিছুই করার দরকার পড়বে না। স্রেফ ফ্রেমটা ঠিক করে নিলেই হল! তার পরে শুরু করে দিন লাইভ ভিডিওর পালা! দারুণ ব্যাপার, তাই না?
এবার কি তাহলে টুইটার জনপ্রিয়তায় ছাপিয়ে যেতে পারে ফেসবুককে? দেখা যাক, তার উত্তর সময়ই দেবে!
সর্বশেষ খবর
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর