Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
TRAI

সাবধান! এই কাজ করলে TRAI-এর নতুন নিয়মে ২ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হবে নম্বর

কী জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৪, ২২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৪, ২২:০৯

options
link
সাবধান! এই কাজ করলে TRAI-এর নতুন নিয়মে ২ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হবে নম্বর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: দিনের বিভিন্ন সময়ে অচেনা নম্বর থেকে ফোন। রিসিভ করতেই বোঝা যায় স্প্যাম কল। এই ভুয়ো ফোন যে গ্রাহকদের প্রবল বিরক্ত করে, তা বলাই বাহুল্য। এহেন ফোন রিসিভ করে গ্রাহকরা অনেক সময় প্রতারকদের ফাঁদেও পড়েন। এই কথা মাথায় রেখেই নয়া নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা TRAI। ২ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হতে পারে নম্বর। 

সকাল থেকে রাত পর্যন্ত সকলের কাছেই অপরিচিত নম্বর থেকে ফোন আসতেই থাকে। অধিকাংশ ক্ষেত্রেই ব্যস্ততার মাঝে জরুরি ফোন ভেবে তা রিসিভ করে বোকা হন গ্রাহকরা। দেখা যায়, কলটি আদতে ফেক। যা নিয়ে গ্রাহকদের অভিযোগ লেগেই থাকে। এই স্প্যাম কলের সমস্যা মেটাতেই উদ্যোগী TRAI তাঁদের তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে লাঘু হবে নতুন নিয়ম। এই নিয়মে ফেক কলের দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই। কারণ, তাঁদের নেটওয়ার্ক ব্যবহা করে কল করা হচ্ছে। সাফ বলা হয়েছে, কোনও গ্রাহক ভুয়ো কলের অভিযোগ করলে ওই নম্বর যে অপারেটরের, তাঁকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট, মোদিকে দুষে সংসদীয় কমিটির তদন্ত দাবি খাড়গের]

ট্রাইয়ের তরফে সাফ জানানো হয়েছে, কেউ যদি ব্যক্তিগত নম্বর টেলি মার্কেটিং বা প্রোমোশনাল কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে ২ বছরের জন্য সেই নম্বর ব্ল্যাকলিস্টেড করা হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার কথায়, ফেক কল আটকাতেই এই সিদ্ধান্ত। এই পদ্ধতিতেই এই ধরনের কল বন্ধ করা সম্ভব বলেই মনে করছে ট্রাই।

[আরও পড়ুন: ‘আয় নয়, আত্মহত্যাই দ্বিগুণ হয়েছে’, কৃষক অস্ত্রে শান দিয়ে মোদিকে তোপ পওয়ারের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.