সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও পড়াশোনায় অমনোযোগিতার জন্য বা কখনও বন্ধুদের সঙ্গে মারপিট করে অথবা অন্য কোনও কারণে৷ ছাত্রাবস্থায় স্কুলে সাসপেন্ড হওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে৷বড় কোনও দোষের স্কুল থেকে বহিষ্কারও হয়েছে অনেকে৷ তবে ইংল্যান্ডের নর্থ সারসার অ্যাকাডেমির পড়ুয়া কেলি শন যা করেছে এবং এরপর তার সঙ্গে যা ঘটেছে, তা সম্ভবত কোনও পড়ুয়ার সঙ্গে ঘটেনি৷
[ আরও পড়ুন: মোটা মাথায় ঢোকে না হেলমেট, জরিমানা করতে গিয়েও পিছু হটল পুলিশ ]
ইংল্যান্ডের হালের বাসিন্দা এই তরুণী দশম শ্রেণির ছাত্রী৷চলতি বছরই জিসিএসই পরীক্ষায় বসার কথা রয়েছে তার৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষের এক অদ্ভুত সিদ্ধান্তে, এখন সেই বিষয়ে তৈরি হয়েছে ধন্দ৷ জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় আদৌ কেলি বসতে পারবে কিনা, সেই বিষয়েও এখন তৈরি হয়েছে চরম আশঙ্কা৷ কী করেছে কেলি? জানা গিয়েছে, প্রচণ্ড গরম আবহাওয়ার জন্য ক্লাসের মধ্যেই পোশাক খুলে ফেলেছিল বছর ১৪-র এই ছাত্রী৷ যে ঘটনা নজরে আসে স্কুল কর্তৃপক্ষের৷ এরপরই কেলিকে এবং তাঁর মা’কে টিচার্স রুমে ডেকে পাঠান স্কুলের প্রধান শিক্ষিকা৷ এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ৷
[ আরও পড়ুন: OMG! আটক হওয়ার পর পুলিশের গাড়িতেই উদ্দাম যৌনতায় মাতল যুগল! ]
এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কেলির মা৷ তিনি বলেন, ‘‘প্রচণ্ড গরমে আমার মেয়ে ক্লাসের মধ্যে কেবল পরনের ব্লেজারটা খুলেছিল আমার মেয়ে৷ এটাই ওর দোষ৷ কেবলমাত্র এই ছোট কারণে আমার মেয়েকে স্কুল থেকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ৷ এই সিদ্ধান্ত মানতে পারছি না৷ এই তীব্র প্রতিবাদ করছি৷’’ এই ঘটনায় আতঙ্ক বেড়েছে ওই স্কুলের অন্যান্য পড়ুয়াদের মধ্যেও৷ আগামিদিনে এই ঘটনা তাঁদের ছেলে-মেয়েদের সঙ্গেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
