কৌশলে সব কাজ হয় না, অপরপক্ষে সরলতা বিশ্ব জয় করতেও পারে! প্রমাণ করলেন উত্তরপ্রদেশের ৭০ বছরের বিনোদ কুমার। সম্প্রতি অপটু হাতে জীবনের প্রথম ভ্লগ বানান তিনি। আর সেই ভ্লগ ভেঙে দিচ্ছে ভ্লগিংয়ের ইতিহাসের বহু রেকর্ড। গত ৭২ ঘণ্টায় ইনস্টাগ্রামের ভিডিওটির ভিউ পৌঁছে গিয়েছে ২৯ মিলিয়ানে। প্রশ্ন উঠবেই, কেন এত মানুষের দেখছে সাদামাটা ওই ভ্লগ?
সম্ভবত বৃদ্ধের সরল স্বীকারক্তিই পছন্দ করছে নেটিজেনরা। সাধারণত কনটেন্ট ক্রিয়েটারদের অধিকাংশই তরুণ প্রজন্মের হয়। সেক্ষেত্রে বয়স যে সংখ্যামাত্র প্রমাণ তাও করেছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ। প্রথম ভিডিওতে বিনোদ জানিয়েছেন, এর আগে কোনওদিন ভ্লগ করেননি তিনি। তবে এবার চেষ্টা করছেন। সময় কাটানোর একটা উপায় হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করাকে বেছে নিয়েছেন তিনি। ভবিষ্যতেও ভ্লগ তৈরি করবেন, যদি এই ভ্লগটা মানুষ পছন্দ হয়।
আরও পড়ুন:
View this post on Instagram
ইদানীংকালে সোশাল মিডিয়ায় ভ্লগিং অনেকের কাছে গুরুত্বপূর্ণ একটি পেশা। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বয়স কম। তাছাড়া বৃদ্ধ জানিয়েছেন, নিছক আনন্দ এবং সময় কাটাতেই ৭০-এর কোঠায় এসে ভ্লগিং শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামের এই ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনদের ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘বয়স একটা সংখ্যা মাত্র’। একজন লিখেছেন, ‘আপনার সঙ্গে আছি’। কেউ আবার লিখেছেন, ‘আঙ্কেলজি, আপনি আমাদের হৃদয় জয় করেছেন’। এটাই হয়তো সরলতার আশ্চর্য শক্তি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মটন বিরিয়ানি খেয়েও ফিট! পুজোয় জিতু কমলের ডায়েট মন্ত্র জানেন?
-
বিদ্যুৎ বিলে ছাড় ২ হাজার টাকা! হোয়াটসঅ্যাপে মেসেজ পেলেন? জানুন কী করলে কমবে খরচ
-
লাড্ডুতে পোকা দেখিয়ে ‘ব্ল্যাকমেল’, আইফোন ও ১০ হাজার টাকা চাওয়ার দাবি মহিলা ব্লগারের বিরুদ্ধে!
-
বকেয়া না মেটালে সম্পত্তি নিয়ে বিক্রি দেওয়া হবে! সমবায়ে ঋণখেলাপিদের হুঁশিয়ারি মন্ত্রীর
-
মহিলাকে ফোনে কুপ্রস্তাব-হুমকি! অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে গ্রেপ্তার বিজেপি নেতা