সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী ভাবছেন, হাতে দুরন্ত স্মার্টফোন, ফটাফট সেলফি, এক পলকে ডাউনলোড-আপলোড, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যুইটার করে খুব কেতাদুরস্ত আপনি? আধুনিক থেকে আধুনিকতর ভবিষত্যের দিকে এগোচ্ছেন? তাহলে জেনে রাখুন আপনার হাতের স্মার্টফোন মোটেও আধুনিক সভ্যতার দান নয়। কয়েক শতক আগেও ছিল এই স্মার্ট ফোন।

আজ্ঞে হ্যাঁ। অনলাইন ম্যাগাজিন মাদারবোর্ডে-এ সম্প্রতি একটি ছবি প্রকাশিত হয়েছে। ৮০ বছরের পুরনো এই ছবিতে এক নেটিভ আমেরিকানকে স্মার্টফোনের মতো দেখতে একটি বস্তু হাতে ধরে থাকতে দেখা যাচ্ছে। শিল্পী উমবের্তো রোমানোর আঁকা ‘Mr Pynchon and the Settling of Springfield’ শীর্ষক এই ছবিটি আঁকা শেষ হয় ১৯৩৭ সালে। ১৬৩০ সালে ম্যাসাচুসেটসের কোনও স্থানের একটা ছবিকে তুলে ধরা হয়েছে আঁকায়, যেখানে দেখা যাচ্ছে দুজন নেটিভ আমেরিকান আদিবাসি ও ব্রিটিশ শাসকদের আলোচনা চলছে।
[সোনার মূর্তি, লুকানো গুপ্তধন! কী নেই ভারতের এইসব মন্দিরে]
১৬৩০ সালে তো নয়ই, ১৯৩৭ সালেও স্মার্টফোন থাকার ভাবনা কষ্টকল্পনা ছাড়া আর কিছুই নয়। তবু প্রশ্ন ওঠে, নেটিভ আমেরিকান আদিবাসির হাতে তাহলে স্মার্টফোনের মতো দেখতে বস্তুটি কি? যার দিকে তাকিয়ে রয়েছে ছবির চরিত্ররা! অনলাইন ম্যাগাজিনের এক লেখক জানাচ্ছেন যিনি ওই স্মার্টফোনের মতো বস্তুটি ধরে আছেন, তার পরিচয় জানা সম্ভব হয়নি। কিন্তু তার বসার ও তাকানোর ভঙ্গিমা অনেকটাই এখনকার সেলফি তোলার মতো।
[অফিসে কাজের ফাঁকে ঘুম পায়? এই টোটকাগুলো মেনেই দেখুন]
স্মিথসোনিয়ান ন্যাশনাল পোস্টাল মিউজিয়ামের তথ্য অনুযায়ী এই ছবির মিস্টার পিনকন আদতে স্প্রিংফিল্ড শহরের প্রতিষ্ঠাতা বিখ্যাত উইলিয়াম পিনকন। এই ছবিতে তার বাঁ দিকে নিচে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে স্মার্টফোনের মতো কিছু ধরে থাকতে। তার ভঙ্গি আবার সেলফি তোলার মতোই! এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি টাইম ট্রাভেলও সত্যি! এই ব্যক্তি কি তবে আইফোন ব্যবহার করতেন!
[জানেন কি, আপনার ডায়েটেই লুকিয়ে মোটা হওয়ার উপাদান?]
তবে অনেক জল্পনা কল্পনার পর ঐতিহাসিকরা বলছেন স্মার্টফোন সেযুগে অসম্ভব ব্যাপার। তাই হাতে রাখা ওই বস্তুটি কোনও আয়না বা ব্লেড জাতীয় জিনিস হতে পারে।
সর্বশেষ খবর
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও