সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা শীতকাল। এই সময় সাপেদের শীতঘুমে চলে যাওয়ার কথা। কিন্তু প্রকৃতির মতোই অস্বাভাবিক আচরণ করছে জীবজগৎ। ফলে এক বাইক চালকের হেলমেটের ভিতরে মিলল জ্যান্ত কেউটা সাপ! খবর পেয়ে বিষধর ওই সাপটিকে উদ্ধার করেন এক বন্যপ্রাণ বিশেষজ্ঞ। হেলমেটের ভিতরে ফনা তোলা সাপের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
মহারাষ্ট্রের নাগপুর জেলার মানব সেবা নগরের ঘটনা। বুধবার দুপুর ২টো নাগাদ ঘরে রাখা হেলমেটে ফোঁস ফোঁস শব্দ পান মিতালী চতুর্বেদী। কাছে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন তিনি। তখনই চোখে পড়ে হেলমেটে বাঁসা করেছে একটি সাপ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির সকলে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, হেলমেটের ভিতরে কাপড়ের নিচে ঢুকে বসে আছে বিষধর কেউটে সাপ। খবর ছড়াতেই প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ভিড় বাড়ান। এর মধ্যেই খবর পৌঁছায় বন্যপ্রাণ বিশেষজ্ঞের কাছেও।
View this post on Instagram
স্থানীয় ‘স্নেক এক্সপার্ট’ শুভম জিআর ঘটনাস্থলে পৌঁছান। সোশাল ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছোট আকারের কেউটে সাপটিকে সাপ ধরার বিশেষ ধরনের লাঠি দিয়ে বের করে আনার চেষ্টা করছেন শুভম। তখন ফোঁস শব্দ ফনা তোলে সাপটি। শেষ অবধি নির্বিঘ্নেই সাপ উদ্ধার হয়েছে। পরে সেটিকে নিকটবর্তী একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ