সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে মানুষ কি না করে। কখনও কখনও প্রেমিকাকে আকাশের চাঁদটাও উপহার দিতে চায় প্রেমিক মন। ঠিক তেমনটাই হয়েছিল উজেল মার্টিনেজের। তবে চাঁদ নয়, প্রেমিকাকে ভালবেসে তাঁর মাকে নিজের একটা কিডনিই দিয়ে ফেলেছিলেন উজেল! কিন্তু তারপর যা হল….তা সিনেমার গল্পকেও হার মানায়।
জানা গিয়েছে, মেক্সিকোর (Maxico) বাসিন্দা উজেল। পেশায় শিক্ষক তিনি। এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। স্বাভাবিকছন্দেই চলছিল সবটা। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজেলের প্রেমিকার মা। উপায় না পেয়ে সেই সময় তাঁকে নিজের কিডনি (Kidney) দান করেন যুবক। তারপরই আচমকা বদলে যায় উজেল ও তাঁর প্রেমিকার সম্পর্ক। অভিযোগ, ওই তরুণী প্রেমিককে এড়িয়ে যেতে শুরু করেন। কিডনি দেওয়ার এক মাসের মধ্যে উজেলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সে।
[আরও পড়ুন: এই না হলে জামাই আদর, মেয়ের বাগদত্তাকে ৩৬৫ রকমের পদ রেঁধে খাওয়ালেন হবু শাশুড়ি]
তবে শুধু বিচ্ছেদেই থামেননি তরুণী। বিচ্ছেদের পর একজনকে বিয়েও করে ফেলেছেন। এরপরই নিজের জীবনকাহিনী ভিডিওর মাধ্যমে সকলকে জানান উজেল। ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ নেটদুনিয়ায় ওই তরুণীকে একহাত নিয়েছেন। কেউ আবার উজেলের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে এই বেদনা কাটানো যে সহজ নয়, তাও বলেছেন কেউ কেউ।
[আরও পড়ুন: ১১ বার টিকা নিয়েছিলেন বৃদ্ধ, সেই বিহারেই ৫ বার ভ্যাকসিন নিয়ে বিতর্কে খোদ চিকিৎসক]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক