Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
An old man marries his girlfriend in Bangladesh

প্রেমের টানই আলাদা! ধুমধাম করে ৫৪ বছরের প্রৌঢ়াকে বিয়ে ষাটোর্ধ্বর

বিয়ের আগে বেশ কয়েকদিন প্রেমও করেন তাঁরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১৫:৫২

options
link
প্রেমের টানই আলাদা! ধুমধাম করে ৫৪ বছরের প্রৌঢ়াকে বিয়ে ষাটোর্ধ্বর zoom

সুকুমার সরকার, ঢাকা: ভালবাসা কোনও বাধা মানে না। ভালবাসার কোনও বয়স নেই। প্রেমের মাসেই ছক ভাঙলেন বাংলাদেশের (Bangladesh) বরিশালের ষাটোর্ধ্ব বৃদ্ধ। বেশ কয়েকদিন ধরে ৫৪ বছর বয়সি প্রৌঢ়ার সঙ্গে প্রেমের পর বিয়ে করলেন তিনি। ধুমধাম করে অনুষ্ঠানেরও আয়োজনও করা হয়।

আশরাফ আলি ব্যাপারী এবং মোসামৎ বানু বেগম চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। মোসামৎ বানু বেগমের স্বামীর মৃত্যু হয়েছে আগেই। তাঁর এক কন্যাসন্তানও রয়েছে। মেয়ে এবং জামাইয়ের সংসারেই থাকতেন তিনি। তবে বৃদ্ধ আশরাফ আলি ব্যাপারী বিয়ে করেননি। নিঃসঙ্গ জীবন কাটছিল তাঁর। আচমকাই জীবনে প্রেম আসে। মোসামতের সঙ্গে মন বিনিময় হয় তাঁর। বেশ কয়েকদিন ধরে প্রেম করেন দু’জনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দাদার নজর এড়িয়ে হবু বউদির সঙ্গে প্রেম ও সহবাস, বিয়ের পরই শ্রীঘরে ভাই]

সংসার গড়ার স্বপ্নও দেখেন তাঁরা। মোসামৎ তাঁর মেয়ে এবং জামাইকে নতুন সম্পর্কের কথা জানান। ওই দু’জনের সঙ্গে দেখা করেন আশরাফ। সকলের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের আসর বসে। শনিবার রাতে বরিশালের বানারিপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে বিয়ে হয় তাঁদের। ১ লক্ষ ১ টাকা মোহর ধার্য করা হয়। এই বিয়েতে গ্রামের কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন।

এমন আয়োজনে অবাক হয়ে যান স্থানীয়রা। তাঁদের বিয়ে দেখতে ভিড় করেন স্থানীয়রা। নবদম্পতির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তাঁরা। বৃদ্ধ আশরাফ আলি ব্যাপারী ও বৃদ্ধা মোসামৎ বানু বেগম আজীবন একসঙ্গে থাকার শপথ নেন। বেশি বয়সেও সম্পর্কের বাঁধনে জড়িয়ে খুশি দু’জনেই।

[আরও পড়ুন: হস্টেলের বাইরে মামাকে দেখেই ছুট, ঘরে ঢুকে হাতের শিরা কাটল ছাত্রী!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.