যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। এই নিয়ে আগেই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বর্তমানে সেই মামলা বিচারাধীন রয়েছে। সোমবার সেই মামলাটিই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের মেনশন করা হয়। বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে।
গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ ওঠে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর করেছে। এর ফলে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে কলকাতা হাই কোর্টে দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা।
আরও পড়ুন:
আগস্ট মাসেই এই জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে। বহিরাগতদের কারণে সাধারণ পড়ুয়াদের পড়াশোনা ও শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। মামলাকারীর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অমান্য় করে যাদবপুরে অবাধে বহিরাগতরা প্রবেশ করে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সমস্যায় পড়েন। শুধুমাত্র যাদবপুর নয়, রাজ্য়ের সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ করতে আদালতে মামলা হয়। সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এবার এই মামলাটিই দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কালীঘাট মন্দিরে গয়না চুরিতে সিবিআই তদন্তের দাবি! এবার ‘সুপ্রিম’ দরবারে সাবর্ণ পরিবার
-
শ্রবণ, মনন ও নিদিধ্যাসন, ‘গুরুকুল’ শিক্ষাব্যবস্থার প্রাণভ্রমর
-
পুজোর আগেই বিজেপিতে ১৭ এনসিপিআই সাংসদ! জগদীশ বসুনিয়ার দাবি ঘিরে আলোড়ন
-
‘একলা চলো রে…’, এশিয়াড জিমন্যাস্টিক্সে ভারতের হয়ে ‘একক’ লড়াইয়ে বঙ্গকন্যা প্রণতি
-
শুভশ্রীর সঙ্গে সকলের সামনে কথা বলতে ‘ভয়’ পান দেব! জানেন কেন?