সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে আছে শরৎচন্দ্রের ‘লালুর’ অশরীরী দর্শনের কথা? কিন্তু সে তো গল্পগাছা! ভূতপ্রেত নিয়ে কথাই তো শোনা যায়। কিন্তু বাস্তবে দেখা মিলল এমন এক ‘মৃত’ ব্যক্তির যিনি কিনা হাজির হলেন নিজেরই সৎকারে! শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে সম্প্রতি। বেলজিয়ামের এক টিকটকারের কীর্তিতেই বিস্মিত হয়েছে নেটদুনিয়া। মুহূর্তেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, নিজের সৎকারে হেলিকপ্টারে করে উপস্থিত হচ্ছেন তিনি। তা বলে মোটেই ভূত হয়ে যাননি তিনি। আর সেখানেই ‘কাহানি মে টুইস্ট’।
[আরও পড়ুন : ‘মৃত্যু’র পাঁচ ঘণ্টা পরে নড়ে উঠলেন কফিনবন্দি বৃদ্ধা! তাজ্জব পরিবার, ভিডিও ভাইরাল]
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যায় ডেভিড বেয়ারটোন নামের টিকটকারকে, যিনি সোশ্যাল দুনিয়ায় রাগনার লি ফও নামে পরিচিত। ৪৫ বছরের ওই ব্যক্তি নিজের কফিনবন্দি দেহের সৎকারের সময় হেলিকপ্টারে করে হঠাৎ হাজির হন। প্রিয়জনের কান্নামাখা মুখেই হঠাৎ দেখা যায় হাসি। হেলিকপ্টার ফাঁকা মাঠে নামতেই বেয়ারটোনের দিকে ছুটে যান আগতরা। মৃত প্রিয়জনকে ‘জীবন্ত’ দেখতেই ফের উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলেই।
[আরও পড়ুন : বিহারের ‘মৃত’ ব্যক্তি নয়ডায় খাচ্ছেন মোমো! কীভাবে সম্ভব? তাজ্জব পরিবার]
যদিও ডেভিড বেয়ারটোন বলছেন, “পরিবার আত্মীয়দের শিক্ষা দিতে এই কাণ্ড ঘটিয়েছি।” তিনি আরও বলেন, “আমার কাছের মানুষদের আমার গুরুত্ব বোঝাতেই এমন কাজ করেছি। আমি মারা গেলে ঠিক কেমন প্রতিক্রিয়া হয় ওদের, সেটাই দেখতে চাইছিলাম।”
সর্বশেষ খবর
-
২০ দিনে ২০ টাকা বেড়েছে চিনির দাম, ইথানল নয়, মূল্যবৃদ্ধির আসল কারণ জানাল কেন্দ্র
-
রোমে কনসার্টে গিয়ে হোটেলের ঘর নোংরা, প্রতারণা! জেমসের জেলযাত্রার সম্ভাবনা?
-
সন্তান মানুষ করতে নামী সংস্থার চাকরিতে ইস্তফা, হোমস্টে খুলে লাখ লাখ কামাচ্ছেন মা!
-
বৌদ্ধ মঠে গোলাবর্ষণ জুন্টার! মৃত অন্তত ১৪ ভিক্ষু, গৃহযুদ্ধে রক্তাক্ত মায়ানমার
-
‘শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন’, প্রতিবেশীকে নিয়ে দেশকে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান