সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের জেরে প্রায় বিপন্ন বাস্তুতন্ত্র৷ বারবারই আমজনতাকে সচেতন করা হচ্ছে৷ তবে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধেই চলছে পরিবেশের উপর অত্যাচার৷ এই পরিস্থিতিতে একটি কাকই দিল পরিবেশ রক্ষার পাঠ৷ নেটদুনিয়ায় ভাইরাল পাখির পরিবেশ শিক্ষা৷
[আরও পড়ুন: যুবকের পশ্চাদদেশে মৌচাক! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা]
সম্প্রতি এক ব্যক্তি একটি টুইট করেন৷ ওই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে দেখা যাচ্ছে রাস্তার পাশে রয়েছে ডাস্টবিন৷ তার উপরে এসে উড়ে বসল একটি কাক৷ মুখে ফাঁকা প্লাস্টিকের বোতল৷ ইচ্ছা হলে রাস্তাতেই মুখ থেকে ওই বোতলটি ফেলে দিতে পারত কাক৷ কিন্তু, নাহ! সে যে পরিবেশ সচেতন৷ তাই তো ফাঁকা বোতল কাক ফেলল নির্দিষ্ট জায়গায়৷ ডাস্টবিনেই বোতল ফেলে নীল আকাশে ডানা মেলল পরিবেশের বন্ধু৷ এই ভিডিওই ভাইরাল হয়ে যায় নিমেষেই৷
A crow was caught collecting a plastic bottle and putting it in a recycling bin
— StanceGrounded (@_SJPeace_) August 22, 2019
“If a bird can do it,
you can do it!”
PICK 👏🏽UP 👏🏽YOUR 👏🏽TRASH 👏🏽AND 👏🏽RECYCLE!
(Via fb Tyler Hendley) pic.twitter.com/85dHQjnVlD
পরিবেশ যখন প্রায় বিপন্ন, সেই পরিস্থিতিতে এই ভিডিওটির কাকটি বেশ প্রশংসা কুড়িয়েছে৷ পাখি, পশুদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় বলেও উল্লেখ করেন কেউ কেউ৷ আবার নেটিজেনদের একাংশের দাবি, যা মানুষ করতে পারেনি তা কাক করে দেখিয়েছে৷ কাককে ঝাড়ুদার পাখি বলা হয়৷ পরিবেশ সচেতন নেটিজেনদের বক্তব্য, শিক্ষার কোনও বয়স নেই৷ সেক্ষেত্রে কাকের থেকে পরিচ্ছন্নতার পাঠ নেওয়া যেতে পারে৷

তাই সেক্ষেত্রে কাক এছাড়াও পরিবেশের জন্য আরও অনেক ভাল কাজ করে বলেই দাবি পরিবেশবিদদের৷ তবে ডাস্টবিনে ফাঁকা বোতল ফেলার জন্য কাককে হয়তো প্রশিক্ষণ দেওয়া হতে পারে বলেও দাবি পক্ষীবিশেষজ্ঞদের৷
We could learn a thing or two from them! 🖤💚🖤
— Kira Jane Buxton (@KiraJaneWrites) August 22, 2019
FR. The bird was like god damn humans. 😂 pic.twitter.com/aA2vQxTjxq
— Myron Pongco (@m_pongco) August 22, 2019
They’re smart! ☻ pic.twitter.com/KtvrajWkqz
— Mere (@zunderwhelmed) August 22, 2019
সর্বশেষ খবর
-
আর জি কর কাণ্ডে ৩ আইপিএসের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি
-
‘দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে’, বারুইপুর কাণ্ডে ‘ষড়যন্ত্রকারী’দের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
জেলের খাবারে গোমূত্রের গন্ধ! ‘লকআপ’ থেকে বাড়ি ফেরার আর্জি গোবিন্দাপত্নী সুনীতার
-
আনন্দ বদলে গেল বিষাদে! সেলিব্রেশনের সময় চোট পেয়ে হাসপাতালে ইংল্যান্ড তারকা
-
মুক্তির দু’দিনের মধ্যেই ‘ভ্যানিশ’ ‘সতলুজ’, দিলজিৎ বললেন, ‘যশবন্তের হত্যার মতোই…’