সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর মানেই অনিন্দ্যসুন্দর প্রকৃতি৷ বরফঢাকা পাহাড়, নীল আকাশ, সবুজ উপত্যকা, টলটলে হ্রদ—কাশ্মীরে প্রকৃতি যেন উজাড় করে সাজিয়েছে নিজেকে৷ স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই, কাশ্মীরে পা দিলেই মনে পড়ে আমির খুসরুর বিখ্যাত ফারসি পংক্তি৷ কিন্তু তা বলে ভাবেন না কাশ্মীরের সব জায়গায় শুধু দেবদূতরাই থাকে৷ এই কাশ্মীরেই আছে সেই জায়গা যেখানে এক মহিলার কথা না শুনলেই সটাং গাড়ি শুদ্ধ সব আরোহী গিয়ে পড়ে দু’হাজার ফুট গভীর খাদে৷
কাশ্মীরে গেলে যদি কেউ সড়ক পথে বানিহাল থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে শ্রীনগর যেতে যান৷ তবে পথেই পড়বে কুখ্যাত ‘খুনি নালা’৷ নামের মতোই ভয়ানক এর উপস্থিতি৷ একদিকে খাড়া রুক্ষ পাহাড়, অন্যদিকে গভীর খাদ, যার শেষ কোথায় কেউ জানে না৷ ধসপ্রবণ এলাকা বলে প্রশাসনের তরফে পাহাড়ের গায়ে স্টিলের জাল লাগানো হয়েছে যাতে পাথরের বোল্ডার সোজাসুজি রাস্তায় এসে না পড়ে৷ শীতের সময় তুষারপাতের কারণে অনেক সময় বন্ধ হয়ে যায় এই রাস্তা৷

খুনি নালার পাশে এঁকেবেঁকে চলে গিয়েছে জাতীয় সড়ক
কিন্তু পথের ধারে এত অনাবিল প্রাকৃতিক শোভা সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা এড়িয়ে চলেন এই রাস্তা৷ পারতপক্ষে কেউ যায় না এই পথে, বিশেষত রাতে৷ কারণ এটিই কাশ্মীরের সবচেয়ে ভৌতিক স্থান বলে কুখ্যাত৷ অনেক গাড়িচালকই রাতে এক মহিলাকে শিশু কোলে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছেন৷ সড়ক পথের মাঝখানে দাঁড়িয়ে থাকে শাড়ি পরিহিতা ওই মহিলা এবং গাড়িতে লিফট চায় বলে অভিযোগ৷ শুনসান রাস্তায় গভীর রাতে একা মহিলা ওখানে দেখে অনেক চালক তাঁকে গাড়িতে তুলতে চাননি৷ জানেন, তারপর সেই অভাগা গাড়িচালকদের জন্য কী অপেক্ষা করছিল? মৃত্যু৷ আসলে ওই মহিলা ওই জায়গায় প্রাণ হারানো এক যুবতীর অতৃপ্ত আত্মা৷ যে সব প্রত্যক্ষদর্শীরা ওই মহিলা অশরীরীকে দেখেছেন তাঁরা বলেছেন, কথা না শুনলে গাড়ি গিয়ে পড়ত খাদে৷ গাড়ির স্টিয়ারিংয়ের উপর কোন নিয়ন্ত্রণই থাকে না চালকদের৷ যে সব চালক অগ্রাহ্য করে গাড়ি নিয়ে এগিয়ে গিয়েছেন তাঁরা ওই অশরীরীর আবছা কালো ছায়াকে গাড়ির পিছনের সিটে বসে থাকতে দেখেছেন৷ অনেকে আবার আচমকা তাপমাত্রা কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা অনুভব করেছেন৷ স্থানীয় বাসিন্দারা অনেকে বলেন, ওই জায়গায় বহু বছর আগে এক সন্তানসম্ভবা যুবতী আত্মহ্ত্যা করেছিল৷ যুবতীর অতৃপ্ত আত্মাই ঘুরে বেড়ায় খুনি নালার আশেপাশে৷ তাই যাবেন নাকি পৃথিবীতে যেখানে স্বর্গ আছে সেই কাশ্মীরে ‘পেত্নী’ দর্শনে?
সর্বশেষ খবর
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট