হাতে চায়ের কাপ, হাসিতে ফেটে পড়ছেন এক কিশোর। তার এই সরল হাসি ছাড়া যে কোনও ভিডিও সম্পূর্ণ হয় না। প্রায় সব ক্রিয়েটরই মজার ভিডিওর কোথাও না কোথাও তার হাসির দৃশ্য ব্যবহার করেন। ফলে নেটদুনিয়ায় বুঁদ এই প্রজন্মের প্রায় সকলেই তাকে চেনেন। কিন্তু জানেন কি কে এই কিশোর? তার এই হাসির আড়ালে লুকিয়ে কত যন্ত্রণা?
ছোটবেলা থেকেই অরুণের সঙ্গী অভাব। ফলে পড়াশোনা করার সে অর্থে সুযোগই পায়নি ওই কিশোর। বরং পেটের তাগিদে তাকে ঢুকতে হয় ট্রাকের খালাসির কাজে। জানা যায়, নেহেরু নামে একজন ট্রাক চালকের সঙ্গে কাজ করত সে।
আরও পড়ুন:

জানা গিয়েছে, ওই কিশোরের নাম অরুণ কুমার। ছোটবেলা থেকেই সঙ্গী অভাব। ফলে পড়াশোনা করার সে অর্থে সুযোগই পায়নি ওই কিশোর। বরং পেটের তাগিদে তাকে ঢুকতে হয় ট্রাকের খালাসির কাজে। জানা যায়, নেহেরু নামে একজন ট্রাক চালকের সঙ্গে কাজ করত সে। স্বাভাবিকভাবেই দীর্ঘপথ সফরের মাঝে রাস্তায় নেমে খাওয়াদাওয়া করত তারা। সেরকমই একদিন রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার সময় কোনও কারণে হাসিতে ফেটে পড়ে ওই কিশোর। সেই মুহূর্তটাই রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন নেহেরু। ব্যস, তারপরই কেল্লাফতে। রাতারাতি ভাইরাল হয়ে যায় কিশোর।
নেটদুনিয়ায় অরুণকে নিয়ে মাতামাতি দেখে তার জন্য কিছু করার ভাবনা শুরু নেহেরু। এরপর নিজেই বই-খাতা কিনে দিয়ে কিশোরের পড়াশোনার ব্যবস্থা করেন ট্রাক চালক। কাজের পাশাপাশি মন দিয়ে লেখাপড়া করে সে। চলতি বছরে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছে অরুণ। স্বার্থক হয়েছে অরুণ ও নেহেরুর যৌথ লড়াই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র গ্রাসে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?