সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনেই একটা গোটা মানুষকে মেরে ফেলতে পারে একধরনের মাংসখেকো ব্যাকটিরিয়া৷ নাম ভিব্রিও ভালনিফিকাস৷ কল্পবিজ্ঞান নয়৷ বাস্তবে এমনটাই ঘটেছে৷
রক্তে ব্যাকটিরিয়া সংক্রমণের চারদিনের মাথায় মৃত্যু হল এক ব্যক্তির৷ শীতের সময় নিজের বাড়ি ফিনিক্সে ফিরে যাবেন বলে কাঁকড়ার বাক্সগুলো পরিষ্কার করছিলেন মাইকেল ফ্যাঙ্ক৷ ওশান সিটির বাড়িতে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর মাঝে কোনওভাবে তাঁর পা কেটে গিয়েছিল৷ বাক্স পরিষ্কারের সময় পায়ের কাটা অংশে কোনওভাবে ওই ব্যাকটিরিয়া সংক্রমণ ঘটে৷ দেখা দেয় ভিব্রিওসিস৷
খুব দ্রুত অবস্থার অবনতি হয় তাঁর৷ একদিনের মাথাতেই দেখা দেয় ঘা, তৈরি হয় ক্ষত৷ সারা দেহে লাল ফোসকার মতো বিশেষ ধরনের ক্ষত দেখা দেয়৷ সংবহন তন্ত্রে ছড়িয়ে পড়ে এই সংক্রমণ৷ চারদিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মাইকেল৷
একটি সাংবাদিক সম্মেলনে মাইকেলের স্ত্রী মার্সিয়া বলেন, “একেবারে ভৌতিক কাণ্ড ঘটে গিয়েছে বলে মনে হচ্ছে৷ মাংসখেকো ব্যাকটিরিয়ার দল সব শেষ করে দিয়েছে৷” ফ্লোরিডার স্বাস্থ্যবিভাগের তরফে বলা হয়েছে, ক্ষতস্থান নিয়ে সাবধান হওয়া জরুরি৷ এমনকী, কোনও ক্ষেত্রে যদি পা কেটে বাদ দেওয়ার থাকে, সেটাই করা উচিত৷
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে