বর্তমানে গন্তব্যে পৌঁছতে অধিকাংশেরই ভরসা অ্যাপ ক্যাব। এক ক্লিকেই বাড়ির সামনে পৌঁছে যায় চারচাকা। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যার কথাই প্রায়ই শোনা যায় তা হল, চালক ও যাত্রীর বচসা। কখনও ভাড়া নিয়ে, কখনও এসি নিয়ে, কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয় প্রায়শই। এছাড়া বহু চালকেরই অভিযোগ, টাকা দিচ্ছেন বলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন যাত্রীরা। আবার কখনও কখনও ক্যাবে উঠে খানিকটা ঘনিষ্ঠও হন যুগলেরা। সেই সব সমস্যা সমাধানে এবার অভিনব এক উপায় বার করলেন হায়দরাবাদের এক ক্যাপ চালক। যা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
এক্স হ্যান্ডেলে এক যুবক পোস্ট করেছে হায়দরাবাদের ক্যাবে লাগানো একটি নোটিস। সেখানে স্পষ্ট সাফ লেখা হয়েছে, ‘যাত্রী ক্যাবের মালিক নন, যিনি এটি চালাচ্ছেন তিনিই মালিক।’ সেখানে যাত্রীদের আচরণ নিয়েও সতর্ক করা হয়েছে। যাত্রীদের নম্রভাবে কথা বলতে, সম্মান দেখাতে এবং ধীরে ধীরে দরজা বন্ধ করার কথা বলা হয়েছে। চালক নোটে আরও লেখেন, যাত্রীদের উচিত তাদের মনোভাবকে নিয়ন্ত্রণে রাখা। চালক তাঁর নোটটিতে স্পষ্ট করে দিয়েছেন, ভাড়ার টাকা দিলেই যাত্রীরা অসম্মানজনক আচরণ করার অধিকার পেয়ে যান না।
আরও পড়ুন:
অনেকক্ষেত্রেই দেখা যায়, যুগলের ক্যাবে উঠলে একটু ঘনিষ্ঠ হয়ে বসেন। কখনও কখনও তাঁরা শালীনতার মাত্রাও ভুলে যান। সেনিয়েও সতর্ক করেছেন চালক। নোটে লিখেছেন, ‘ক্যাবের ভেতরে কোনো প্রেম করা উচিত নয়। এটি কোনও ব্যক্তিগত জায়গা বা OYO নয়। যাত্রীরা দূরত্ব বজায় রাখুন।’ এখানেই শেষ নয়, তাঁকে ভাইয়া বলে সম্বোধন করা যাবে না বলেও উল্লেখ করেছেন চালক। অর্থাৎ চালক স্পষ্ট ভাষায় বুঝিয়ে গিয়েছেন, তাঁর গাড়িতে উঠলে কী করা যাবে, আর কী নয়। সোশাল মিডিয়ায় ভাইরাল এই নোট। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কেউ প্রশ্ন করেছেন, ‘ভাইয়া না বললে কী বলব?’, কেউ লিখেছেন, কেউ আবার হায়দরাবাদের ক্যাব চালকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার গোটা নোটে খুঁজে পেয়েছেন নির্মল আনন্দ।
Hyderabad cabs do not hesitate pic.twitter.com/oWuJUtwRkB
— Aman (@AmanHasNoName_2) May 2, 2026
সর্বশেষ খবর
-
কোমলের সঙ্গে গণপতি দর্শনে তুমুল বিতর্ক, করিশ্মা-রবীনা প্রসঙ্গ টেনে কী যুক্তি গোবিন্দার?
-
সরকারে আসা মানেই কাজ শেষ নয়, বঙ্গ বিজেপিকে সব অংশে যোগাযোগ বৃদ্ধির বার্তা সংঘের
-
অবশেষে লক্ষ্যভেদ শুটারদের, এশিয়াডে ভারতের দ্বিতীয় সোনা
-
পুজো মিটলেই কলকাতা-সহ ৭ পুরসভায় ভোট! জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক