Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Viral Video

বাস্তবের ‘চতুর’! বিশুদ্ধ হিন্দিতে ভোটপ্রচারে আজব দাবি আফ্রিকান পড়ুয়ার, ভিডিও ভাইরাল

চিৎকার ও সিটির শব্দে চারপাশ গমগমে হয়ে উঠতে দেখা যায় ভিডিওয়। শোনা যায়, ''আয়ুবা জিন্দাবাদ।''

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:০৪

options
link
বাস্তবের ‘চতুর’! বিশুদ্ধ হিন্দিতে ভোটপ্রচারে আজব দাবি আফ্রিকান পড়ুয়ার, ভিডিও ভাইরাল zoom
ভিডিওয় ওই পড়ুয়ার স্পষ্ট হিন্দি উচ্চারণ ও এমন মজার পরিবেশ দেখে অনেকের মাথাতেই ভেসে এসেছে 'থ্রি ইডিয়টস'-এর স্মৃতি।
Advertisement

‘থ্রি ইডিয়টস’ কার না দেখা! সেই ছবিতে চতুর নামের মেধাবী পড়ুয়ার হিন্দি ভাষণ দেখে হেসে গড়িয়ে পড়েনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এবার নেটভুবনে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অনেকেরই চতুরকে মনে পড়ে যাচ্ছে। কলেজের নির্বাচনী প্রচারে মঞ্চে উঠে এক আফ্রিকান পড়ুয়ার হিন্দি ভাষণের সেই ভিডিওয় মজা পেয়েছেন সকলেই।

জানা গিয়েছে আয়ুবা নামের সেই আফ্রিকান পড়ুয়া কলেজের নির্বাচনী প্রতিনিধি হওয়ার জন্য লড়ছেন। আর প্রচারে এসে তিনি একের পর এক প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে সেই প্রতিশ্রুতিগুলি সত্যিই আজব। যদিও ভাষণের শুরুতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি মিথ্যা বলতে পারব না।” কিন্তু এরপর তিনি যা বলেছেন, তা কারওই বিশ্বাস হবে না। যেমন হস্টেলের ঘরে ঘরে এসি, পড়ুয়াদের সুইমিং পুল। পাশাপাশি হস্টেলের প্রতিটি তলায় ওয়াশিং মেশিনের প্রতিশ্রুতিতেও গলা চড়িয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি হর্ষধ্বনি তিনি পেয়েছেন, দিনে তিনবেলা চা পাইয়ে দেওয়ার। এখানেই শেষ নয়। শেষে তিনি দাবি করেন, ভোটে জিতলে কলেজ থেকে হস্টেল পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেবেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gazigraphy. (@gazigraphy_)

এরপর চিৎকার ও সিটির শব্দে চারপাশ গমগমে হয়ে ওঠে। শোনা যায়, ”আয়ুবা জিন্দাবাদ।” এই ভিডিওয় ওই পড়ুয়ার স্পষ্ট হিন্দি উচ্চারণ ও এমন মজার পরিবেশ দেখে অনেকের মাথাতেই ভেসে এসেছে ‘থ্রি ইডিয়টস’-এর স্মৃতি।

নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এই ছেলেটি রাজনীতির জন্য তৈরি হয়ে গিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘ভারতীয় রাজনীতিটা ভালোই বুঝে গিয়েছেন।’ পাশাপাশি অনেকেই উত্তেজিত হয়ে লিখেছেন, ‘দিনে তিনবার চা, আমি তো একেই ভোট দেব।’ সব মিলিয়ে এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বাস্তব দুনিয়ায় রুপোলি পর্দার ছায়া দেখে উল্লসিত নেটিজেনরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.