Advertisement
Advertisement
West Bengal Assembly Election

‘৬ তারিখ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, চতুর্থ তৃণমূল সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ

পাশাপাশি ২০০-র বেশি আসন নিয়ে তাঁরা ক্ষমতায় ফিরছেন বলে জানিয়েছেন বিদায়ী মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:৩৯

options
link
‘৬ তারিখ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, চতুর্থ তৃণমূল সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ zoom

শেষ দু’দফায় নির্বাচন (West Bengal Assembly Election)। জনতার রায় ইভিএম বন্দি। ৪মে জানা যাবে কী চাইছে বাংলা। তবে প্রত্যাবর্তন নিয়ে একশো শতাংশ নিশ্চিত তৃণমূল। ৬ তারিখ চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি ২০০-র বেশি আসন নিয়ে তাঁরা ক্ষমতায় ফিরছেন বলে জানিয়েছেন বিদায়ী মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ।

বাংলায় দু’দফার নির্বাচনে ২৯৪টি আসনে নির্বাচন হয়েছে। বুধবারের নির্বাচনের (West Bengal Assembly Election) পর সামনে এসেছে একাধিক সংস্থার সমীক্ষা। বেশিরভাগ সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। অবশ্য কয়েকটি সমীক্ষা বলছে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। সব মিলিয়ে একশো শতাংশ নিশ্চিত হতে পারছে না কেউ। কিন্তু সেই সবের মধ্যে যেতেই চাননি ফিরহাদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জয় নিয়ে একাশো শতাংশ নিশ্চিত কলকাতার মেয়র ওই সংবাদ মাধ্যমকে বলেন, “২০২ থেকে ২২৫টি আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।” এরপরই বলেন, “চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত ৬ তারিখ শপথ নেবেন তিনি। চতুর্থবার তৃণমূল সরকারের গঠন হবে।”

এসআইআরের পর এবার নির্বাচন শান্তিপূর্ণ করাতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ইডি ফের সক্রিয় হয়ে উঠেছে। তৃণমূলের অভিযোগ তাদের আটকাতে বিজেপি কমিশনকে ব্যবহার করছে। তবে কোনও প্রচেষ্টায় তৃণমূলকে রুখত পারবে না বলে দাবি করে ফিরহাদ বলেন, “ভোটের জন্য তল্লাশি, কামান-টামান নিয়ে এসে প্রদর্শনী করা, বাংলার মানুষকে ভয় দেখানো, এসব করে তৃণমূলকে আটকানো যায় না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.