সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেরো বছর বয়সে শেষবারের মতো গাছপালা, প্রকৃতির শোভা দেখার সুযোগ পেয়েছিলেন তিনি৷ বলা ভাল, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছিলেন৷ তারপর থেকে পনেরো বছর কাটল ভয়ে ভয়ে৷ গুহার ভিতর পাশবিক শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেছেন তিনি৷ প্রায় পনেরো বছর পর গুহা থেকে মুক্তি পেয়ে এ ভাষাতেই নিজের জীবনের যন্ত্রণাময় অধ্যায়ের কথা জানালেন ইন্দোনেশিয়ার এক মহিলা৷
[বাড়ির দরজায় যুবকের হস্তমৈথুন, নিষেধ না মানায় কী করলেন বৃদ্ধা?]
ইন্দোনেশিয়ায় বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ওই মহিলা৷ তেরো বছর বয়সে শারীরিক অসুস্থতা দেখা দেয় তাঁর৷ চিকিৎসার জন্য ওই মহিলাকে গ্রামেই এক ওঝার কাছে নিয়ে যান তাঁর বাবা-মা৷ ওই ওঝা জানায় কাজের জন্য ওই কিশোরীকে জাকার্তায় নিয়ে যেতে হবে৷ সেকথা শুনে ওঝার কাছে নিজের মেয়েকে রেখে বাড়ি ফিরে যান কিশোরীর বাবা-মা৷ মহিলার দাবি, কালো জাদুর অজুহাত দিয়ে ওঝা তাকে একটি গুহায় বন্দি করে রাখে৷ সেখানেই রোজ তাকে ধর্ষণ করে সে৷ বহুবার সন্তানসম্ভবাও হয়ে পড়েন কিশোরী৷ গর্ভপাতও করানো হয় তাঁর৷ এভাবেই একে একে পনেরো বছর কেটে যায়৷
[খারাপ আবহাওয়ার জের, মানস সরোবরের পথে নেপালে আটকে বহু যাত্রী]
স্থানীয় এক সংবাদমাধ্যমে গুহাবন্দি ওই মহিলার খবর প্রকাশিত হয়৷ সেই খবর নজরে আসে পুলিশের৷ খোঁজখবর নিয়ে পুলিশ অভিযুক্ত ওঝার বাড়ির কাছের ওই গুহাতে যায়৷ বর্তমানে আঠাশ বছর বয়স মহিলার৷ রবিবার বন্দিনীকে উদ্ধার করে পুলিশ৷ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ওঝাকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিশোরীকে গুহায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে৷ প্রায় পনেরো বছর জেলও হতে পারে অভিযুক্তের৷ পুলিশের দাবি, এক চিকিৎসকের মাধ্যমে বন্দিনীর গর্ভপাতও করানো হত৷ সেই চিকিৎসকই ওঝার বোনের স্বামী৷ এই ঘটনায় ওঝার সঙ্গে তার বোনের কোনও যোগসাজশ রয়েছে কীনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ইন্দোনেশিয়ায় মহিলা কমিশনের দাবি, এই ঘটনার সঙ্গে একা ওঝা জড়িত থাকতে পারে না৷ তার সঙ্গে আরও কেউ অবশ্যই জড়িত রয়েছে৷ তা ভাল করে তদন্ত করে দেখা প্রয়োজন৷
[প্রকাশ্যে কচিকাঁচাদের সামনে মাঠেই সঙ্গমে লিপ্ত যুগল, তারপর…]
পনেরো বছর পর গুহা থেকে বেরিয়ে পুনর্জন্ম লাভ করেছেন ওই মহিলা৷ তবে এখনও আতঙ্ক গ্রাস করেছে তাঁকে৷ কোনওভাবেই সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না তিনি৷
[কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার খুনে যাবজ্জীবন সাজার নির্দেশ মার্কিন আদালতের]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার