Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jammu and Kashmir

যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে কাশ্মীর, সোনা-রুপো-টাকা দিচ্ছে মানুষ, বেতন দিলেন বিধায়ক, ভাইরাল ভিডিও

‘ইকরা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা গিয়েছে, বডগ্রামের বাসিন্দাদের এক জায়গায় জরো করেছেন যাবতীয় দানসামগ্রী। এর মধ্যে রয়েছে সোনার গয়না, স্বর্ণমুদ্রা, তৈজসপত্রও। এর সঙ্গে নগদ অর্থ তো আছেই। এমনকী কেউ কেউ গবাদি পশু পর্যন্ত দান করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ২১:০৫

options
link
যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে কাশ্মীর, সোনা-রুপো-টাকা দিচ্ছে মানুষ, বেতন দিলেন বিধায়ক, ভাইরাল ভিডিও zoom
যাবতীয় ত্রাণ ইরানের দূতাবাস-সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে পাঠানো হবে।

যুদ্ধবিধ্বস্ত ইরানে পাশে দাঁড়িয়ে মিছিল করেছিল জম্মু ও কাশ্মীর। এবার সরসারি আর্থিক সাহায্যের হাত বাড়াল উপত্যকার অধিবাসীদের একাংশ। শিয়া অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করছেন যুবকেরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা গিয়েছে, ইরানকে সহায়তা করতে বডগামের বাসিন্দারা সোনা, রুপো, নগদ টাকা সংগ্রহ করছেন। ইরানের প্রতি সমর্থন জানাতে বাসিন্দারা মূল্যবান সামগ্রী ও অর্থ এক জায়গায় জড়ো করছেন।

‘ইকরা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা গিয়েছে, বডগ্রামের বাসিন্দাদের এক জায়গায় জরো করেছেন যাবতীয় দানসামগ্রী। এর মধ্যে রয়েছে সোনার গয়না, স্বর্ণমুদ্রা, তৈজসপত্রও। এর সঙ্গে নগদ অর্থ তো আছেই। এমনকী কেউ কেউ গবাদি পশু পর্যন্ত দান করেছেন। ছোটরা ঘট ভেঙে জমানো টাকা দান করেছেন বলেও জানা গিয়েছে। স্থানীয় বিধায়ক মুনতাজির মেহদি ইরানের পাশে দাঁড়াতে এক মাসের বেতন দান করেছেন। সোশাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন, “এই কঠিন সময়ে আমি ইরানের জনগণের পাশে আছি। সমর্থনের একটি ছোট নিদর্শন হিসাবে, আমি আমার এক মাসের বেতন দান করছি। মানবতা সব কিছুর ঊর্ধ্বে।”

Advertisement

জানা গিয়েছে, যাবতীয় ত্রাণ ইরানের দূতাবাস-সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে পাঠানো হবে। কাশ্মীরের মানুষের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ ভারতের করেছে ইরানি দূতবাস। তাদের তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, “অত্যন্ত কৃতজ্ঞ হৃদয়ে আমরা কাশ্মীরের জনগণের মানবিক সহায়তা এবং আন্তরিক ভালবাসায় আপ্লুত। ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। এই উদারতা কখনও ভোলা যাবে না।”

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার প্রতিবাদে পথে নামে জম্মু ও কাশ্মীর। সাধারণ মানুষের পাশাপাশি শ্রীনগরে ইজারায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়িয়ে প্রতিবাদ দেখান পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.