সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই৷’ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীর মাধ্যমে কবেই সে কাহিনি ফুটিয়ে তুলেছিলেন৷ এ তো নয় ছিল গল্পকথা৷ কিন্তু বাস্তবেই এমন ঘটনা ঘটল কেরলে৷ বাস্তবে অবশ্য কাদম্বরী নয় সাজি নামে এক বছর ৪৯-এর ব্যক্তির জীবনেই ঘটল এমন কাণ্ড৷
[অবাক কাণ্ড! ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের পড়ায় ১১ বছরের ‘বিস্ময় বালক’]
কেরলের ওয়ানাদের বাসিন্দা সাজি৷ বয়স প্রায় পঞ্চাশের গণ্ডি ছুঁই ছুঁই৷ পড়াশোনা খুব বেশি দূর পর্যন্ত করেননি৷ রাজমিস্ত্রির কাজ করেই চালাতেন সংসার৷ নিজের রাজ্যে কাজের অভাব, কিন্তু পেট তো আর সে কথা শুনবে না৷ দু-মুঠো অন্নের সংস্থানে কেরল ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন কাজের সন্ধানে৷ পরিজনরা কেউই জানতেন না কোথায় যাচ্ছেন সাজি৷ শুধু তাঁরা জানতেন মোবাইলের মাধ্যমেই যোগাযোগ করবেন৷ সেরকমই কথাবার্তা চলত৷ কিন্তু মাসকয়েক আগে বিকল হয়ে যায় সাজির মোবাইল৷ পেটের টানে ভিনরাজ্যে চলে আসা সাজির কাছে মোবাইল শুধুই বিলাসিতা৷ তাই মোবাইল আর সারাননি তিনি৷ পরিজনরাও যোগাযোগ করতে পারেননি সাজির সঙ্গে৷ মাসের পর মাস কেটে যায়৷ খোঁজ মেলে না সাজির৷ থানায় নিখোঁজ ডায়েরি করেন সাজির পরিজনেরা৷ পুলিশের কাছ থেকে তাঁর স্ত্রীকে জানান হয়, মারা গিয়েছেন সাজি৷ মর্গে দেহ শনাক্ত করতে যান তিনি৷ ক্ষতবিক্ষত একজনের দেহ দেখে নিজের স্বামীকে শনাক্ত করেন সাজির স্ত্রী৷ এরপর শেষকৃত্য সম্পন্ন হয় সাজির৷ দিনটা ছিল ১৬ অক্টোবর৷
[বিশ্বের দীর্ঘতম ‘স্টেপল চেন’ তৈরি করে গিনেস বুকে শান্তিপুরের অনুপম]
এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল৷ অবাক কাণ্ড ঘটল দিনদুয়েক আগে৷ শেষকৃত্যের পনেরোদিন পর আচমকাই বাড়িতে ফিরে এলেন সাজি৷ ততক্ষণে অবশ্য গোটা এলাকাতেই রটে গিয়েছে ওই ব্যক্তির মৃত্যুসংবাদ৷ সাজিও অবাক৷ তার চেয়ে বেশি অবাক হয়েছিল তাঁর পরিজন ও পাড়া প্রতিবেশীরা৷ মাত্র কয়েকমাস যোগাযোগ না করতে পারায় যে এহেন কাণ্ড ঘটতে পারে তা ভাবতে পারেননি সাজি নিজেও৷ স্বামীর দেহ ভুল শনাক্ত করা হয়েছে বুঝতে পেরে লজ্জিত তার পরিজনেরা৷ তবে অনেকেই আবার বলছেন, এহেন কর্মকাণ্ডে নাকি আয়ু বৃদ্ধি পেল সাজির৷ এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন ওই ব্যক্তি৷ ভিনরাজ্যে কাজে গেলেও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না বলেই জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ
-
‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের