Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Leopard

শিকারি নিজেই শিকার! চিতাবাঘকে ছিঁড়ে খেল পথকুকুর, ভিডিও দেখে হতবাক নেটপাড়া

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, লোহার তারের বেড়ার ওপারে ৫ কুকুর মিলে ঘিরে ধরেছে এক চিতাকে। চারদিক থেকে চলছে হামলা। কুকুরের কামড়ে রীতিমতো রক্তাক্ত চিতাটি। রক্ত লেগে রয়েছে কুকুরগুলির মুখেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৯:০৪

options
link
শিকারি নিজেই শিকার! চিতাবাঘকে ছিঁড়ে খেল পথকুকুর, ভিডিও দেখে হতবাক নেটপাড়া zoom

জঙ্গলের একটাই নিয়ম, টিকে থাকা। এই নিয়মে শিকার ও শিকারি কে কখন চরিত্র বদলে ফেলবে বলা মুসকিল। এবার সেই ব্যতিক্রমী ছবিই ধরা পড়ল হিমাচলের মান্ডিতে। কুকুর শিকার করতে গিয়ে বিপাকে করল এক চিতাবাঘ। জোট বেঁধে চিতাকেই আক্রমণ করে বসল ৫ রাস্তার কুকুর। কুকুরের হামলায় রক্তাক্ত, আধমরা চিতাকে উদ্ধার করতে এসে আক্রান্ত হলেন এক বনকর্মী। ভয়ংকর সেই ঘটনার ভিডিও সামনে এসেছে।

জানা যাচ্ছে, ভয়াবহ এই ঘটনা ঘটেছে হিমাচলের মান্ডি জেলার সরকাঘাট এলাকায়। জঙ্গল পেরিয়ে শিকারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল এক চিতাবাঘ। এলাকায় এক গাছের উপর আশ্রয় নেয় সে। কুকুরের উপর অতর্কিতে হামলা চালাতে সে নিচে নেমে এলে, উলটে তার উপরেই হামলা চালায় ৫ কুকুর। একযোগে ৫ কুকুরের হামলায় পালাতে পারেনি চিতাটি। গুরুতর জখম হয় সেটি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, লোহার তারের বেড়ার ওপারে ৫ কুকুর মিলে ঘিরে ধরেছে এক চিতাকে। চারদিক থেকে চলছে হামলা। কুকুরের কামড়ে রীতিমতো রক্তাক্ত চিতাটি। রক্ত লেগে রয়েছে কুকুরগুলির মুখেও।

Advertisement

গুরুতর এই পরিস্থিতিতে বনদপ্তরে খবর দেওয়া হলে, চিতাটিকে উদ্ধার করতে তড়িঘড়ি সেখানে আসেন বনকর্মীরা। এই সময় ঘটে আর এক সমস্যা। কুকুরগুলিকে সরিয়ে দেওয়ার পর নির্জীবের মতো পড়ে থাকা চিতাটিকে দেখে বনকর্মীরা ভাবেই বোধহয় সেটি অজ্ঞান হয়ে গিয়েছে। কাছাকাছি আসতেই এক বনকর্মীর উপর হামলা চালায় সেটি। আহত হন যোগেন্দ্র সিং নামে এক বনকর্মী। দ্রুত তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। অন্যদিকে ট্র্যাঙ্কুলাইজারের সাহায্যে চিতাকে অজ্ঞান করে তাকে উদ্ধার করা হয়।

বনদপ্তরের তরফে জানানো হয়েছে, চিতাবাঘটিকে উদ্ধার করে ধৌলাধার অভয়ারণ্যে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে চিতাবাঘটির। জানা গিয়েছে, কুকুরের হামলায় রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছে চিতাটি। যদিও অল্পদিনেই সে সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.