সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের সেলুন খুলতে চান। কিন্তু টাকা নেই। সাহস করে কোনওরকমে মঞ্চে উপস্থিত রাজ্যের বনমন্ত্রীকে সেকথা বলেছিলেন এক যুবক। চেয়েছিলেন সাহায্য। তবে তাতে রাগ দেখাননি মন্ত্রী। যুবকের উৎসাহ দেখে মঞ্চেই নিজের চুল কাটতে বলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বনমন্ত্রী বিজয় শাহ। আর পরে যুবকের কাজ পছন্দ হওয়ায় সাহায্যও করলেন। তখনই দিলেন ৬০ হাজার টাকা। যাতে ওই যুবক নিজের সেলুন খুলতে পারেন। আর এইভাবে একজন গরিব তরুণের পাশে দাঁড়ানোয় মন্ত্রী বিজয় শাহের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।
[আরও পড়ুন: কমোডে ঘাপটি মেরে বসেছিল বিপদ, শৌচকর্ম সারতে গিয়ে এ কী কাণ্ড হল যুবকের]
করোনা (Covid-19) সংক্রমণে দীর্ঘদিন কাজ নেই। টাকা–পয়সার অভাব। এদিকে, সেলুনে চুল কাটার কাজ করলেও মধ্যপ্রদেশের খানদোয়া জেলার গুলাইমাল এলাকার বাসিন্দা রোহিদাসের স্বপ্ন ছিল নিজের সেলুন খোলা। আর তাই সাহস করেই মঞ্চে গিয়ে মন্ত্রীর কাছে আবেদন জানান। আর সবাইকে অবাক করে দিয়ে মন্ত্রী তাঁকে বলেন, ভাল করে চুল কাটলে তিনি সাহায্য অবশ্যই করবেন। শেষে সাহায্যও করলেন।
[আরও পড়ুন: মন টেনেছে কৃষিকাজ, বিদেশে মোটা বেতনের চাকরি হেলায় ছেড়ে দেশে ফিরলেন এই ব্যক্তি]
পরে এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থা PTI-কে বিজয় শাহ বলেন, করোনা ভাইরাসের মোকাবিলায় সরকার যে বিধিনিষেধ জারি করেছিল, তার কারণে অনেক মানুষকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। গত কয়েক মাসে অনেকেই কাজ হারিয়েছে। তাই তিনি ওই যুবককে সাহায্য করেছেন। কিন্তু মঞ্চেই কেন চুল কাটালেন? এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মানুষের মধ্যে এই আত্মবিশ্বাস তৈরি করা যে সাবধানতা অবলম্বন করলে সংক্রমণের ভয় নেই, সে কারণেই মঞ্চেই চুল কাটালাম। জানা গিয়েছে, বনমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে রোহিদাসকে ওই অর্থ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ‘ব্যবহার করতে পারছি না’, দামি মোবাইল ফেরত দিয়ে অকপট স্বীকারোক্তি চোরের]
সর্বশেষ খবর
-
রাস্তা দখল করে সেকেন্ড-হ্যান্ড গাড়ির ‘শোরুম’! বিজেপি বিধায়ক বললেন, ‘তৃণমূল জমানার ট্র্যাডিশন’
-
অ্যাপ বাইকে বাড়ির পথে, মাঝপথেই সব শেষ! বাগুইআটিতে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
-
ভুয়ো নথিতে বিদেশে ৫৫৫ কোটি টাকা পাচার! খাস কলকাতায় ভাই-বোনের কীর্তি ফাঁস আয়কর অভিযানে
-
নিন্দুকদের যোগ্য জবাব, ‘গাধার খাটনি’ খেটেই কামব্যাক গম্ভীরের ‘প্রিয়পাত্র’ প্রসিদ্ধর
-
ঝরে গেল বিশ্বসঙ্গীতের নক্ষত্র! ক্যানসার যুদ্ধে হার মেনে প্রয়াত কিংবদন্তি ডলি পার্টন